সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশসহ ১২টি দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) আবুধাবি রাষ্ট্রপতি ভবনে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমদ আমিরাতের রাষ্ট্রপতি শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে তার পরিচয়পত্র হস্তান্তর করেন।

এ সময় দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত তারেক আহমদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আমিরাতের রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান। আমিরাতের রাষ্ট্রপতিও বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি তার উষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। ড. মুহাম্মদ ইউনূসের জন্য শুভ কামনা পৌঁছে দেয়ার অনুরোধ জানান দেশটির প্রেসিডেন্ট।

পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রদূত তারেক আহমদ আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

কিউএনবি/অনিমা/১১ এপ্রিল ২০২৫,/রাত ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit