বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম

ছাত্রদল নেতা মিলনের পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর শাখার ছাত্রদলের সাবেক সহসভাপতি মরহুম জাকির হোসেন মিলনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা, বিএনপি মিডিয়া সেল’র সদস্য ব্যারিস্টার আবু সায়েম।

শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গী উপজেলার মাজুখান গ্রামে মরহুম জাকির হোসেন মিলনের বাসায় গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব  কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সাংবাদিক  জাহিদুল ইসলাম রনি, ফরহাদুল ইসলাম ফরিদ প্রমুখ।

এ সময় ব্যারিস্টার আবু সায়েম মরহুম জাকির হোসেন মিলনের পরিবারের সঙ্গে কথা বলেন। তার সন্তানদের লেখাপড়ার খোঁজ-খবর নেন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই অসহায় পরিবারের পাশে আজীবন থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া ‘দেশমাতা ফাউন্ডেশন’-এর মাধ্যমে শহিদ মিলনের দুই কন্যা সন্তানের জন্য মাসিক ‘শিক্ষা বৃত্তি’ অব্যাহত থাকবে বলে জানান ব্যারিস্টার আবু সায়েম। 

উল্লেখ্য, ২০১৮ সালের ৬ মার্চ ঢাকায় জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠান থেকে ফেরার সময় জাকির হোসেন মিলনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর রাজধানীর শাহবাগ পুলিশ ফাঁড়িতে তার ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। রিমান্ড শেষে মিলনকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়। কারাগারে ২০১৮ সালের ১২ মার্চ অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান জাকির হোসেন মিলন।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৫,/দুপুর ২:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit