ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরে মাওলা ফারানীকে (২৬) গ্রেফতার করা হয়েছে। বুধবার বিকালে পৌর শহরের ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাব তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত শেখ মঞ্জুরে মাওলা ফারানী শহরের মেড্ডা এলাকার শেখ মো. মামুনের ছেলে। সন্ধ্যায় তাকে সদর মডেল থানায় হস্তান্তর করে র্যাব।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, শেখ মঞ্জুরে মাওলা ফারানী ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। বুধবার বিকালে ভাদুঘর থেকে র্যাব সদস্যরা তাকে গ্রেফতারের পর রাতে থানায় হস্তান্তর করেছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হয়।
কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ৮:৪৫