রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২জন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬৮ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৮ থেকে ১০জন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার চন্দননগর এলাকার বুধুরিয়া ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বুধুরিয়া ডাঙ্গাপাড়া এলাকার মৃত ওছির আলীর ছেলে শরিফুল ইসলাম (৫৫) এবং আজিজুল হক একই এলাকার মৃত আফসের আলীর ছেলে আজিজুল হক (৫৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাইফুল ইসলাম ও লালচানের বুধরিয়া এলাকায় পাশাপাশি জমি রয়েছে। সাইফুল ইসলামের বাবা তাদের জায়গাতে গাছ লাগালে জমিজমা মাপজোক করে দেখা যায় গাছটি লালচানদের মধ্যে পড়ে। গাছ সাইফুল লাগানোর সুবাদে উভয়পক্ষের সম্মতিতে সাইফুল ইসলাম গতকাল বুধবার মেহগনি গাছ কাটলে উভয়পক্ষের মধ্যে বিভাদ সৃষ্টি হয়।

 এ ঘটনায় সকালে সাইফুল ইসলামকে দেখতে পেয়ে লালচান তাঁর অংশ বেড়া দিয়ে ঘিরে নিতে বললে সাইফুল ব্যস্ত আছে জানালে লালচান, কাশেম হাজীসহ ২০-২২ জন রামদা, কুড়াল, হাসুয়া দিয়ে তার উপর আক্রমন করে। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয় আরো ৮ থেকে ১০জন। আহতদের মধ্যে আজিজুল ইসলামকে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে সম্ভবত আরও ২-৩ জনকে আটক করা হয়েছে। তাদের এখনো থানায় আনা হয়নি। ঘটনায় জড়িত বাঁকিদের আটকের চেষ্টা চলছে। মরাদেহ গুলি ময়না তদন্তের জন্য প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় এখনো মামলা দায়ের হয়নি তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit