বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানালেন আমিরাতের প্রেসিডেন্ট কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল,অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা ভূরুঙ্গামারীতে মাদক ও বাল্যবিবাহ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। মেসিকে বিদায়ী সম্মাননা জানাতে বিশেষ উদ্যোগ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আল-আকসা মসজিদে ৫,২০৯ জন ইসরাইলি দখলদারের হানা, ২ ফিলিস্তিনি নিহত আমি মুক্তিযোদ্ধা হিসেবে শরম পেয়েছি, জাতির কাছে ক্ষমা চাই এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন জোড়া গোলে ৯১ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইয়ামাল

প্রশ্নফাঁসের সব উৎসে কঠোর নজরদারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস রোধে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সি আর) আবরার। তিনি বলেছেন, প্রশ্নফাঁসের সম্ভাব্য সব উৎসেই রয়েছে কঠোর নজরদারি।

তিনি বলেরেছন, ‘আমরা আগে থেকেই সতর্ক ছিলাম। যেসব সূত্র বা উৎস দিয়ে প্রশ্ন বের হয়ে যায়, ফাঁস হয়; সেসব উৎসে আমাদের কঠোর নজরদারি ছিল, আছে এবং থাকবে। প্রশ্নফাঁস ঠেকানোকে আমাদের টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে দেখেছি। এটা রোধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।’

বৃহস্পতিবার (১০ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে বেলা সাড়ে ১১টার দিকে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে উপদেষ্টা রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার সোয়া ১৯ লাখেরও বেশি পরীক্ষার্থী। তাদের জন্য ভালো পরিবেশে পরীক্ষার আয়োজন করাটাও বিশাল এক কর্মযজ্ঞ। এটা শুধু শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা প্রশাসন দিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব নয়। দেশের প্রায় সব অংশীজনের সহযোগিতা প্রয়োজন। আজ পরীক্ষাটা শুরু হলো; এটা এক মাস চলবে। সবার সহযোগিতা নিয়ে আমরা পরীক্ষাটা শেষ করতে চাই।

তিনি বলেন, এ ধরনের পাবলিক পরীক্ষায় যে ধরনের ব্যত্যয় মাঝেমধ্যে ঘটে যায়, সেটা যেন না ঘটে; সেদিকে আমরা সতর্ক ছিলাম। আশা করছি, সুন্দর ও নিরাপদ এ পরিবেশ বজায় থাকবে। পরীক্ষা সবে শুরু, ছাত্র-ছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। এটা শেষ হবে আগামী মাসে। সে পর্যন্ত আমরা সতর্ক থাকবো।

ফেসবুকে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রশ্নফাঁসের গুজব ছড়ায়। তাদের প্রতি অনুরোধ থাকবে এমন কাজ করবেন না। কারণ এ পরীক্ষা অনেক প্রস্তুতির পর অনুষ্ঠিত হয়। শিক্ষার্থী-অভিভাবক সবাই এক ধরনের চাপে থাকেন। সুতরাং গুজব ছড়িয়ে তাদের চাপটা দয়া করে আর বাড়াবেন না।

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit