শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি, নেপথ্যে ছিল অন্য কারণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য নিয়ে নতুন করে আবার আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে এর আগে গত বছর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার মধ্যে শুটিংয়ের ব্যাপ্তি নিয়ে মতপার্থক্য শুরু হয়। সে কারণে প্রভাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে যান অভিনেত্রী। সেই সময় দিনে আট ঘণ্টার বেশি কাজ না করা, পারিশ্রমিক এবং সিনেমার লাভের অংশ নিয়ে তার কিছু দাবি পরিচালকের সঙ্গে মতপার্থক্য তৈরি করেছিল। 

সন্তানের জন্মের পর দীপিকা কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রাখতে চেয়েছিলেন বলেই এমন দাবি অভিনেত্রীর। সে কারণেই কাজের সময় কমানোর বিষয়ে তিনি জোর দিচ্ছিলেন । বর্তমানে অভিনেত্রী দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন। এবার এ নিয়ে বলিউডে আবারও আলোচনা। কাজের চাপ ও টানা শুটিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) এ নিয়ে মুখ খুললেন বলিউডে একসময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতাও। শুটিংয়ের সময় দীর্ঘ হওয়ায় যে কঠিন হয় পরিস্থিতি, তা তিনি নিজেও জানেন। তবে একসময়ে দিনে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করলেও তার কারণ ছিল অন্য রকম। আসন্ন সিনেমা ‘ভাইব’-এর ঝলক প্রকাশ অনুষ্ঠানে এমন কথাই জানান প্রীতি জিনতা। 

‘ভাইব’ সিনেমাটি পরিচালনা করেছেন কুণাল খেমু। নিজের কাজের সময় প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি দ্রুত কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে সময় কাটাতে চাইতেন। তিনি বলেন, ‘প্রত্যেকের কাজের পরিস্থিতি আলাদা। আমি অবশ্যই দিনে ১৮ ঘণ্টা কাজ করেছি। প্রীতি জিনতা বলেন, কারণ যত তাড়াতাড়ি সম্ভব এখানে আমার কাজ শেষ করে আমেরিকায় ফিরে সন্তানদের সঙ্গে থাকতে চেয়েছিলাম। আমার মাথায় একটাই কথা থাকত— আমি আসব, কাজ শেষ করব, ব্যস! আমার কাজটা তাড়াতাড়ি শেষ করে দাও। তারপরেই আমি আমেরিকা চলে যাব। এটাই ছিল আমার ১৮ ঘণ্টা কাজের কারণ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit