সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম
বড়পুকুরিয়ার কয়লায় আগুন, অপচয় রোধে নেই কোন উদ্বেগ, লাভবান হচ্ছে গাদ ব্যবসায়ীরা  নেত্রকোনায় উৎসব মুখর পরিবেশে মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন এআই প্রযুক্তিতে বদলে যাবে ব্যাংকিং খাত: শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের সেমিনারে বক্তারা লেবাননে যিশুর মূর্তি ভাঙচুর করেছে ইসরায়েলি সেনা, স্বীকার করলেন নেতানিয়াহু বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিরল রোগে আক্রান্ত আফগান পেসার শাপুর এখন কেমন আছেন? ইউরোপীয় প্রিমিয়ার লিগের মালিকানায় ক্রিস গেইল এপ্রিলের ১৯ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২১৩ কোটি ডলার রাকসু নির্বাচনী প্রচারণায় গিয়ে মন ‘দেওয়া-নেওয়া’, প্রেম গড়ালো বিয়েতে ২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং

পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প, এ সময় এই শুল্ক থাকছে ১০ শতাংশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : বিশ্বের বেশিরভাগ দেশের ওপর পাল্টা শুল্ক আরোপের যে সিদ্ধান্ত নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন। তবে চীনা পণ্যের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত বহাল থাকবে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে উল্লেখ করেছেন তিনি।

পোস্টে ট্রাম্প লেখেন, “আমি ৯০ দিনের জন্য একটি শুল্ক বিরতি অনুমোদন করেছি এবং এই সময়ে পারস্পরিক শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে ১০% করেছি, যা এখনই কার্যকর হচ্ছে।”

তবে চীনের জন্য এর ব্যতিক্রম ঘোষণা করে তিনি বলেন, চীনের প্রতি যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে। ট্রাম্প চীনের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তিনি এ সিদ্ধান্তের পেছনে চীনের “বিশ্ববাজারের প্রতি অসম্মানজনক আচরণ”-কে দায়ী করেন।

হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর ১২৫% শুল্ক আরোপ এবং অন্যান্য দেশের জন্য ৯০ দিনের জন্য কমিয়ে আনা ১০% শুল্ক কার্যকর করার ঘোষণা দিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেছেন, “যখন কেউ যুক্তরাষ্ট্রকে আঘাত করে, প্রেসিডেন্ট ট্রাম্প আরও জোরে জবাব দেন।” এজন্যই চীনের বিরুদ্ধে এই উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র প্রতিটি দেশের সঙ্গে আলাদাভাবে আলোচনার মাধ্যমে এগোবে এবং আলোচনার সময় শুল্ক হার সর্বজনীনভাবে ১০% এ নামিয়ে আনা হবে।”

এই ঘোষণার ফলে বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১০ এপ্রিল ২০২৫,/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit