বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

অধ্যাপক আরেফিন সিদ্দিক দলমতের ঊর্ধ্বে উঠে ঢাবি কে ধারণ করেছিলেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩৭ Time View

জালাল আহমদ, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক দলমতের ঊর্ধ্বে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কে ধারণ করেছিলেন।যে কোনো সময় যে কোন ব্যক্তি চাইলেই তাঁর সাথে দেখা করে তাদের সমস্যার কথা জানাতে পারতেন ।

আজ ০৯ এপ্রিল ২০২৫ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এর স্মরণসভায় বক্তারা এসব কথা জানান ।ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই স্মরণসভার আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক আরেফিন সিদ্দিক-এর ছোট ভাই মো. আতিক উল্লাহ সিদ্দিক, অধ্যাপক সাখাওয়াত আলী খান, রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন লিটন সহ তাঁর সহকর্মীবৃন্দ, পরিবারের সদস্য,বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ স্মরণসভায় স্মৃতিচারণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রয়াত অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক-এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, অসাধারণ ব্যক্তিত্ব, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক গুণাবলীর মাধ্যমে তিনি অনেক মানুষের মন জয় করেছেন। শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক ও ব্যক্তিগত পরামর্শক হিসেবে তিনি বহু মানুষের হৃদয়ে গভীর ছাপ রেখে গেছেন।

উপাচার্য আরও বলেন, রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় অধ্যাপক আরেফিন সিদ্দিক যে দায়িত্বগুলো পালন করেছেন, সেখানে সার্বক্ষণিক একটা মানসিক চাপ থাকে। সবসময় মাথা ঠান্ডা রেখে তিনি যেভাবে পরিস্থিতিগুলো মোকাবেলা করেছেন, তা খুব কম সংখ্যক মানুষই করতে পারেন।

কিউএনবি/আয়শা/০৯ এপ্রিল ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit