বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

দ্বিগুণ শো বাড়ল ‘জংলি’র

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২১১ Time View

বিনোদন ডেস্ক : দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে জানা যায়, প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে ‘জংলি’। দর্শকরা সামাজিক এ সিনেমাটি পছন্দ করেছে।সিনেমা দেখে দর্শক বলছেন, ‘জংলি’ সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। শিশুদের শ্লীলতাহানির বিষয়টি সিনেমায় তুলে ধরা হয়েছে। সবারই এ সিনেমা হলে এসে দেখা উচিত।

দর্শক চাহিদা থাকার পরও প্রেক্ষাগৃহে শো না থাকায় সিনেমা না দেখে ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে গেছে অনেক দর্শক। বিষয়টি বেশ আলোচনার সৃষ্টি করলে স্টার সিনেপ্লেক্সে জংলির শো বাড়ানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।

‘জংলি’ সিনেমায় সিয়াম ও নৈরিতা (বামে)। ছবি: সংগৃহীত

 

তিনি বলেন, বরবাদ ও দাগির কারণে জংলির শো-এর পরিমাণ কম ছিল। সব টিকিট বিক্রি হয়ে গেলেও শো বাড়ানো হচ্ছিল না।  কিন্তু দর্শক চাহিদার কারণে এক সপ্তাহের মাথায় এসে কেবল স্টার সিনেপ্লেক্সেই জংলির শো দ্বিগুন করা হয়েছে।
 
অভি আরও বলেন, জংলি লম্বা রেসের ঘোড়া। পরিবারের সব সদস্যদের নিয়ে দেখার মত ছবি। আমার বিশ্বাস দিনকে দিন এটির শো আরও বাড়বে।কারণ যে ছবি পরিবারের দর্শক টানতে পারে, সে ছবিগুলোই লং রানে সাফল্য পাবে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়, ঈদের দিন জংলির সাতটি শো ছিল। দ্বিতীয় দিনে তা বেড়ে হয় ৯টি। চতুর্থদিনে সেটা কমিয়ে শো দেয়া হয় মাত্র ৬টি।

 কিন্তু অষ্টম দিনে এসে শো বাড়তে শুরু করে। শোয়ের সংখ্যা হয় ৮টি। নবম দিনে এসে সিনেমাটির শো দেয়া হয় ১৪টি। যা মুক্তির দিনের সংখ্যার দ্বিগুণ! টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। যৌথভাবে চিত্রনাট্য করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা।  সিনেমায় গানের সুর  ও সংগীত আয়োজনের দায়িত্ব পালন করেছেন প্রিন্স মাহমুদ।

 ‘জংলি’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। এ সিনেমায় অভিনেতা একাধিক লুকে দর্শকদের সামনে হাজির হন তিনি। সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি ও শবনম বুবলী।  শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছেন নৈঋতা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit