মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি এখনো অনাস্থা ইরানের! নেতানিয়াহু হাঙ্গেরিতে এলে তাকে গ্রেপ্তার করা হবে : নবনির্বাচিত প্রধানমন্ত্রী নতুন রূপে আসছে ‘হোয়াটসঅ্যাপ প্লাস’ শেষ হচ্ছে যুদ্ধবিরতির সময়সীমা, ‘পরবর্তী পদক্ষেপ’ নিয়ে ভাবছে ইরান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী আমার বিশ্ববিদ্যালয়ে বোমা ফেলুন, নেতানিয়াহু: রসিকতা করে গ্রেফতার মার্কিন শিক্ষার্থী ইসরায়েল আমাকে ইরান যুদ্ধে প্ররোচিত করেনি: ট্রাম্প কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয় সৃষ্টি নয়, স্রষ্টাই একমাত্র উপাস্য

ছোট ভাইয়ের কাছে পরপর ২ ছক্কা খাওয়ার পর যা বললেন ক্রুনাল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৫৭ Time View

স্পোর্টস ডেস্ক : মাঠের বাইরে দুই ভাইয়ের মধ্যে বেশ সখ্যতা থাকলেও মাঠে যে তারা পুরাদস্তুর পেশাদার, তার প্রমাণ মিলল কাল আরেকবার। ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১৫তম ওভারে যখন বল হাতে আসেন ক্রুনাল, ওই ওভারটা বেধড়কভাবে পিটিয়েছেন হার্দিক। পরপর দুই বলে গগনচুম্বী ছক্কা দুটি ছিল দেখার মতো। 

স্বাভাবিকভাবেই ওই দুই ছক্কায় অনেকটা ঘাবড়ে গিয়েছিলেন ক্রুনাল। তবে ভাইয়ের জন্য তেমন কোনো সহমর্মিতা ছিল না ক্রুনালের। ব্যাটিং করে গেছেন নিজস্ব গতিতেই। হাল ছাড়েননি ক্রুনালও। শেষ ওভারে ১৯ রান ডিফেন্ড করতে এসে হার্দিকদের হাত থেকে জয় ছিনিয়ে নেনও এই ক্রুনালই।  
 
মাঠে হার্দিকের দল হারলেও ব্যাট হাতে কাল রীতিমতো তাণ্ডব ঘটিয়েছেন এই তারকা। ১৫ বলে ৪২ রান করে অসম্ভবপ্রায় ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এলেও জয় নিশ্চিত করতে পারেননি। ১২ রানের ব্যবধানে জয় তুলে নেয় আরসিবি। শেষ ওভারে ১৯ রান ডিফেন্ড করে জয় নিশ্চিত করা ক্রুনালই অবশ্য দুঃখপ্রকাশ করেছেন হার্দিকের হারে।
 
ম্যাচশেষে ব্রডকাস্টারকে দেয়া সাক্ষাৎকারে ক্রুনাল বলেন, আমাদের বন্ধনটা এরকমই। আমরা জানি, দিনশেষে এক পান্ডিয়া তো জিতবেই। কিন্তু যে ভালোবাসা এবং স্নেহ আমাদের একে অপরের প্রতি আছে, সেটা একদমই গভীর।’
 
মাঠে ছোটভাইয়ের কাছে দুই ছক্কা খেলেও হার্দিকের ব্যাটিংয়ের প্রশংসা করতে ভোলেননি ক্রুনাল। তিনি বলেন, ‘হার্দিক দারুণ ব্যাটিং করেছে। আমরা জিতেছি এবং আমি জিততে চেয়েছি। সেও (হার্দিক) জিততে চেয়েছে। ওর জন্য খারাপ লাগছে।’
 
নিজের পারফরম্যান্স নিয়ে ক্রুনাল বলেন, ‘গত ১০ বছরে আমি যে পরিমাণ ম্যাচ খেলেছি এবং যে অভিজ্ঞতা আমার আছে, সেটা কাজে এসেছে। কিছু কিছু সময় আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। এটাও মাথায় রাখতে হবে, যাতে আপনি ১০০ শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ থাকেন।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit