শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেককে সিআইডির সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ প্রস্তাবিত বাজেট জাতির বাস্তব চাহিদার প্রতিফলন নয়: মামুনুল হক যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতেই হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান ‘নিজের চেষ্টায় উন্নত হতে হবে’, চীনের উদাহরণ টানলেন মির্জা ফখরুল বিদ্যুতের ভর্তুকি কমানোর চেষ্টা করে বাজেট দেয়া হয়েছে : জ্বালানিমন্ত্রী কিছু ব্যাংক থেকে এক-তৃতীয়াংশ ডিপোজিট চুরি হয়ে গেছে : গভর্নর জেনেভা নাকি ভিয়েনা, কোথায় হচ্ছে ইরান-মার্কিন চুক্তি স্বজন হারানোর ক্ষত বইছেন এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার ক্ষতিগ্রস্তরা বিএনপি দেশকে বিশ্বে সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে : ড. মঈন খান সংস্কৃতি খাতে বাজেট বেড়েছে ২ কোটি টাকা

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি এখনো অনাস্থা ইরানের!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : যুক্তরাষ্ট্রের প্রতি পুরোনো গভীর অবিশ্বাস এখনো রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমাতে প্রতিটি যৌক্তিক ও কূটনৈতিক পথ অবলম্বন করা উচিত। ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন অনস্বীকার্য বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট জানান, যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের মধ্যে ‘গভীর ঐতিহাসিক অবিশ্বাস’ এখনো বিদ্যমান। তবে তিনি উল্লেখ করেন, ‘অঙ্গীকার রক্ষা করা অর্থবহ সংলাপের ভিত্তি হওয়া উচিত।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকারের অতীত আচরণ ও কর্মকাণ্ডের প্রেক্ষাপটে ইরানের এই অবিশ্বাস তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মকর্তাদের ‘অগঠনমূলক ও পরস্পরবিরোধী’ অবস্থানও একটি নেতিবাচক বার্তা দিচ্ছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মূলত ইরানের আত্মসমর্পণ চায়। ইরানের আত্মসমর্পণের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, ‘ইরানের জনগণ কোনো ধরনের চাপ বা জবরদস্তির কাছে নত হবে না।’

এদিকে ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের গুলি চালানোর ঘটনায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রবিবার এ ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। ইরানের অভিযোগ, মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার তাদের জাহাজে গুলি চালিয়েছে। হামলার সময় ইরানি পতাকাবাহী জাহাজটি মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্র দাবি করেছে, সতর্কতা উপেক্ষা করায় বাধ্য হয়েই তারা ব্যবস্থা নিয়েছে।

ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টার খাতাম আল-আম্বিয়ার এক মুখপাত্র বলেন, আমরা সতর্ক করে দিচ্ছি, ইরানের সশস্ত্র বাহিনী এই সশস্ত্র জলদস্যুতা ও মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে জবাব দেবে। খুব শিগগিরই প্রতিশোধ নেওয়া হবে। তিনি আরো অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেন, ইরানি জাহাজটি থামার নির্দেশ অমান্য করেছিল। ফলে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স জাহাজটির ইঞ্জিনরুম লক্ষ্য করে গুলি চালায়, যাতে সেটি থেমে যায়। মার্কিন পক্ষের দাবি, বর্তমানে জাহাজটি তাদের মেরিন সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং জাহাজে কী ধরনের মালামাল ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৬,/দুপুর ১২:৪৪

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit