বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
ফারহা মৌরিন মৌ এর কবিতাঃ জীবন্মৃত কিংবা বিষাক্ত সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে প্রধানমন্ত্রীর উপহার কুমিল্লায় আর্জেন্টিনার গোল খাওয়া নিয়ে বাকবিতণ্ডা-মারামারি, নিহত ১ বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ ২ সরকারি প্রাথমিকে একযোগে রোপণ হবে ২ লাখ চারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে ৭ শিক্ষার্থীর মৃত্যু কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার : প্রধানমন্ত্রী পাল্টাপাল্টি হামলার পর ট্রাম্প বললেন, যুদ্ধবিরতি শেষ সংবিধানের পঞ্চদশ সংশোধনী : আপিল বিভাগের রায় বৃহস্পতিবার

‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

বিনোদন ডেস্ক : সংরক্ষিত নারী আসনে শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের মনোনয়ন দেয়নি বিএনপি। সোমবার চূড়ান্ত হওয়া ৩৬ জনের তালিকায় কোনো তারকার নাম না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চলছে তুমুল আলোচনা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।’

জয়ের এই মন্তব্য প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই জয়ের এই রূপক মন্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে শিল্পীদের জন্য অবমাননাকর বলেও মনে করছেন।

এর আগে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রাজপথে তাদের সক্রিয় উপস্থিতি থাকলেও শেষ পর্যন্ত দলের পরীক্ষিত নেত্রীদের ওপরই আস্থা রেখেছে বিএনপির মনোনয়ন বোর্ড। আর তারকাদের বাদ পড়ার এই বিষয়টি নিয়েই এবার নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে খোঁচা দিলেন শাহরিয়ার নাজিম জয়।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৬,/সকাল ১০:০৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit