বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

মেট গালায় হাঁটবেন অন্তঃসত্ত্বা কিয়ারা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩১ Time View

বিনোদন ডেস্ক : জনপ্রিয় ফ্যাশন শো ‘মেট গালা’তে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির। গত বছর কান রেড সি ফিল্ম ফাউন্ডেশনে অংশ নিয়েছিলেন কিয়ারা।

তখন অভিনেত্রীর পরনে ছিল কালো ও গোলাপি গাউন। বরাবরই স্টাইল স্টেটমেন্ট সেট করেছেন কিয়ারা আদভানি। তার লুকস ও সৌন্দর্য চর্চায় থাকে সব সময়। তার অনুরাগী সংখ্যাও কম নয়। এবার কিয়ারার মেট গালায় অংশগ্রহণের খবর শুনে তাকে শুভেচ্ছায় ভরিয়েছেন অনুরাগীরা।

২০২০ সাল থেকে সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম শুরু করেন কিয়ারা। ২০২৩ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন তারা। এর আগে প্রেম নিয়ে কারও কাছেই মুখ খোলেননি কিয়ারা। রাজস্থানে তাদের রাজকীয় বিয়ের ভিডিও এখনও স্মরণ করেন অনেকে। প্রায়ই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ায়।

গেল ফেব্রুয়ারিতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কিয়ারা। এবার প্রেগন্যান্ট অবস্থাতেই মেট গালায় অংশ নেবেন অভিনেত্রী। তার পোশাকের দিকে থাকবে সকলের নজর। মেট গালার লাল গালিচায় হেঁটেছেন বলিউডের বহু নায়িকাই, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে কিয়ারার নামও।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit