শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
উলিপুরে হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে মতবিনিময় সভা  দুবাই বিমানবন্দরে আংশিকভাবে বিমান চলাচল শুরু সামরিক সহযোগিতা জোরদার করছে সৌদি-কুয়েত রাতেই ইরানে বড় তাণ্ডব চালাবে যুক্তরাষ্ট্র? প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দেশের জ্বালানি পরিস্থিতি তুলে ধরল মন্ত্রণালয় ৪৮তম বিসিএস স্থগিত প্রার্থীদের বিএমডিসি সনদ দাখিলের সময়সীমা ৩১ মার্চ নোয়াখালীতে তেলের কৃত্রিম সংকট তৈরী করায় দুই ফিলিং স্টেশনকে জরিমানা ইরান তার প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে, দাবি ট্রাম্পের যাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব ভারতের ‘অপয়া’ স্টেডিয়ামে কি ভাগ্য খুলবে নিউজিল্যান্ডের?

নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের সন্তানকে বিক্রি করে দেন বাবা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৬৬ Time View

ডেস্ক নিউজ : ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতার প্রতিবাদে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় বিক্ষোভ মিছিলের সময় পূর্বপরিকল্পিতভাবে বাটা কোম্পানির শোরুমসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার রাত সাড়ে ১২টায় গাছা থানায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশের সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম। রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। গ্রেফতাররা হলেন- সিয়াম খান (অনিক), শিমুল আহাম্মেদ শাওন, শাহীন ও জয়নাল আবেদীন। পুলিশ জানায়, গাজীপুরের বোর্ডবাজার এলাকার বাটা শোরুমের ম্যানেজার তাসলিম বাদী হয়ে গাছা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই যৌথবাহিনী সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
সহকারী উপকমিশনার হাফিজুল ইসলাম জানান, সোমবার দুপুরে বোর্ডবাজার এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ইসরাইলি আগ্রাসনবিরোধী মিছিল বের হয়। ওই মিছিলের সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত তৃপ্তি হোটেল, রাঁধুনী হোটেল এবং বাটা কোম্পানির ডিলারসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নাশকতা, ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, পরে এ ঘটনার ভিডিওফুটেজ বিশ্লেষণ করে গাছা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ ও সেনাবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় ওই ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে গাছা থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনায় সরাসরি জড়িত, উসকানিদাতা, পরিকল্পনাকারী ও মদদদাতাদের শনাক্ত ও তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit