মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান’র আগমন উপলক্ষে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যেগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আজকের মুদ্রার রেট: ২০ এপ্রিল ২০২৬ যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় শেষ ওয়ানডের দলে ফিরলেন তানজিম পাকিস্তানের ঘাঁটিতে নামল ৬ মার্কিন সামরিক বিমান সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাননি শোবিজ তারকারা যে কারাগারে খালেদা জিয়ার শরীরে ধীরে ধীরে বিষ দেওয়া হয় মৌসুম শেষে নাপোলি ছাড়ছেন রোমেলু লুকাকু এসএসসি পরীক্ষা শুরু মঙ্গলবার, পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী

ওমানের সৈকতে কার সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন রাশমিকা?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৮৭ Time View

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছিলেন ভারতের দক্ষিণী সিনেমার সেনসেশন অভিনেত্রী রাশমিকা মান্দানা। উপলক্ষ্য ছিল তার জন্মদিন। উপ-সাগরীয় দেশ ওমানে জন্মদিন পালন করতে গিয়েছিলেন ভারতীয় এই তারকা। সুইমিং পুলের পাশে খাবারে মজে থাকা ছবিসহ বিচের পাশে তোলা বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।

তবে এর একদিন পরই দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাও পোস্ট করেন বেশ কিছু ছবি। রাশমিকার পোস্ট করা ছবিগুলোর সঙ্গে হুবহু মিলে যায় সেই সব ছবির ব্র্যাকড্রপ। তারপর থেকেই নেটিজেনরা দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেন। তাদের মনে হতে থাকে, জন্মদিনের ভ্যাকেশনে রাশমিকা গিয়েছেন তার চর্চিত ‘প্রেমিক’ বিজয়ের সঙ্গেই। একান্তে সময় কাটাচ্ছেন তারা।

রাশমিকার মতো বিজয়ও সমুদ্র সৈকতে ছবি তুলে পোস্ট করেছেন। পিছনে নীল জলরাশি। ঢিলেঢালা আরামদায়ক অফ-হোয়াইট পোশাক পরেছিলেন তিনি। পরের ছবিতে ঘোড়া চালাতে দেখা যায় বিজয়কে। অন্য একটি ছবিতে সূর্যাস্তের দিকে তাকিয়ে অভিনেতা। এই সব দেখেই এক নেটিজেনের মন্তব্য, ‘রাশমিকার জন্মদিন পালন।’

২০২৩ সাল থেকে শুরু হয়েছে রাশমিকা-বিজয়ের প্রেমের চর্চা। এক সাক্ষাৎকারে বিজয়কে নিয়ে রাশমিকাকে বলতে শোনা যায়, ‘বিজু আর আমি একসঙ্গে বড় হয়েছি। তাই আমি এখন যাই করি না কেন, তার সঙ্গে জুড়ে থাকে বিজু। যে কোনো কাজ করার সময়ই আমি তার মতামত নিই। ও আমাকে সবকিছুতেই এগিয়ে দেয়। তার মতামত জানায়। কোনটা ভালো, কোনটা নয়, সবই বলতে থাকে। আমার গোটা জীবনে এমনভাবে কাউকেই পাশে পাইনি। ওকে আমি ভীষণ ভীষণ সম্মান করি।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit