বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

আবারও ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ Time View

বিনোদন ডেস্ক : আবারও ক্যানসার ফিরে আসা নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন অভিনেতার স্ত্রী তাহিরা। স্ত্রীর এমন খবরে বিষণ্ন হয়ে পড়েছেন আয়ুষ্মান খুরানা।

ইনস্টাগ্রামে দেয়া সেই পোস্টে তাহিরা লিখেছেন, ‘সাত বছর ধরে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছি। এবার পরীক্ষার পর দ্বিতীয়বারের মতো এটার (ক্যানসার) অস্তিত্ব পেয়েছি।’

বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘#নিয়মিত স্ক্রিনিং #ম্যামোগ্রাম #স্তনক্যান্সার #একবারেরও। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি।’
স্ত্রীর সেই পোস্টে আয়ুষ্মান লিখলেন, ‘আমার হিরো’। সঙ্গে লাল হৃদয় এবং একটি অশ্রুসজল ইমোজি। তাহিরার এই কঠিন সংগ্রামে স্বামী আয়ুষ্মান তো রয়েছেনই, পাশে রয়েছে বলিউডও। প্রযোজক গুণীত মোঙ্গা কমেন্টে লিখেছেন, ‘ভালোবাসি তোমাকে। এই সময়টাও পেরিয়ে যাবে। লড়াই জিতে ফিরে আসবে তুমি।’

আর এক ক্যানসার বিজয়ী অভিনেত্রী সোনালি বেন্দ্রেও তাহিরাকে তার ভালোবাসা জানিয়ে লিখেছেন, ‘কিছু বলার নেই। অনেক ভালবাসা পাঠালাম। আমার প্রার্থনা রইল তোমার জন্য’।
 
২০১৮ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন তাহিরা। কেমোথেরাপি চলার সময় ন্যাড়া মাথার ছবি দিয়ে সে কথা নিজেই অনুসারীদের জানিয়েছিলেন তিনি। এরপর বিভিন্ন সময়ে ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন তাহিরা।

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ১২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit