বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘কারিনা সুবিধার মেয়ে নয়, পরিবারও সাংঘাতিক’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ Time View

বিনোদন ডেস্ক : ‘তশন’ সিনেমার শুটিংয়ে প্রেম শুরু হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর ও সাইফ আলি খানের।  শুটিং স্পটে সম্পর্ক তৈরির ক্ষেত্রে নাকি কারিনাই প্রথম হাত বাড়িয়েছিলেন। সাড়া দিয়েছিলেন সাইফও। 

কারিনা নিজেই এক সাক্ষাতকারে জানিয়েছিলেন, সাইফ সহজে মেয়েদের সঙ্গে মিশতে পারেন না।  কিন্তু কারিনা যে মোটেও ‘সুবিধার মেয়ে’ নন, এ বিষয়ে সাইফকে নাকি আগেই সাবধান করেছিলেন অক্ষয় কুমার।

‘তশন’ সিনেমায় অক্ষয়ও অভিনয় করেছিলেন। তার চোখের সামনেই গড়ে উঠেছিল সাইফ ও কারিনার সম্পর্ক। তখন বাধ্য হয়ে সহ-অভিনেতাকে সাবধান করেছিলেন অক্ষয়। পরে এই বিষয়টি টুইঙ্কল খান্নার সঙ্গে এক অনুষ্ঠানে ফাঁস করেছিলেন কারিনা নিজেই।

কারিনা অনুষ্ঠানে বলেন, অক্ষয় টের পেয়েছিল আমি আর সাইফ প্রেম করছি। একদিন অক্ষয় কথা বলার জন্য সাইফকে এক কোণে নিয়ে গিয়েছিল।  সে সাবধান করতে বলেছিল, ‘মন দিয়ে শোনো।  ও কিন্তু সাংঘাতিক মেয়ে। ওর পুরো পরিবারই ভয়ঙ্কর। আমি ওদের ভাল করে চিনি। তাই যা করবে, ভেবেচিন্তে কোরো।’

এ কথা শুনে সাইফ জানিয়েছিল, ও আমাকে বুঝে গিয়েছে। ও সবটা সামলে নেবে।‘তশন’ সিনেমার আগেও নাকি অন্যান্য সিনেমায় জুটি বাঁধার প্রস্তাব বার বার এসেছে তাদের কাছে। কিন্তু কেউ না কেউ পিছিয়ে গিয়েছিলেন। অবশেষে সিনেমাটি একসঙ্গে কাজ করেন তারা। আর প্রথম সিনেমাতে কাজ করতে গিয়েই প্রেমে পড়েন তারা।  

এই প্রসঙ্গে কারিনা বলেছিলেন, আমাদের সম্পর্কের সুতো বোধহয় আগে থেকেই বাঁধা ছিল। ২০১২ সালে কারিনা ও সাইফ বিয়ে করেন। বর্তমানে তারা দুই পুত্রসন্তানের বাবা-মা।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit