রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দুর্গাপুরে ইসরায়েলি পন্য বয়কটের আহবান

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৫৯ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ফিলিস্তিনে ইসরায়েলি নৃশংস গণহত্যা হামলার প্রতিবাদে, হেফাজতে ইসলামের আয়োজনে এক বিক্ষোভ মিছিল করা হয়েছে। এতে একাত্মতা প্রকাশ করেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি ও তার অঙ্গ সংগঠন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ সর্বস্তরের জনতা। ‎সোমবার (০৭ এপ্রিল) বাদ যোহর দুর্গাপুর কেন্দ্রীয় ঈদ গা ময়দানে এক আলোচনা সভা শেষে সর্বস্তরের অংশগ্রহনে বিক্ষোভ সমাবেশ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাপনী বক্তব্য ও আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়। ‎

এসময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মুফতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মুফতি হাবিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক হাফেজ রুহুল আমিন সিরাজী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওলী উল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, যুবদল দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল কাইয়ুম, ডাক্তার তোফাজ্জল হোসেন, মাওলানা মুজিবুর রহমান, মুফতি আবু ওয়াক্কাস, মুফতি জামাল উদ্দিন খান কারিমী, মাওলানা মন্ধসঢ়;জুরুল হক, মাওলানা হাবিবুর রহমান, মুফতি শাব্বির আহমদ, মুফতি এনায়েত উল্লাহ খান প্রমুখ। পরে আখেরি মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশ দুর্গাপুর উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য মাওলানা আব্দুর রব।

বক্তারা বলেন, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে শত শত নারী, পুরুষ, শিশুকে নির্বিচারে হত্যা করছে। আমরা মুসলমান হিসেবে ঘরে বসে থাকতে পারি না। এই হত্যাকান্ডের আমরা ধিক্কার প্রতিবাদ জানাচ্ছি এবং দুর্গাপুরে সকল ইসরায়েলি পন্যের বয়কট করার ঘোষনা দিচ্ছি। ‎আমেরিকা সহ যারা মানববতার কথা বলছে, তারাই ইসরাইলে অস্ত্র ও বোমা সরবরাহ করে ফিলিস্তিনের সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করছে। আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমেরিকা সহ যারা ইসরাইলকে সমর্থন করছে তাদের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করুন। ফিলিস্তিনিদের উপর যে হত্যাকান্ড চালানো হয়েছে তাদের আন্তর্জাতিক ভাবে বিচার করতে হবে। বিশে^র সকল ইসরাইলি দুতাবাসের সাথে সম্পর্ক ছিন্ন করারও আহবান জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit