বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২০ অপরাহ্ন

জুন উইন্ডোতে শামিত শোমকে খেলাতে সর্বোচ্চ চেষ্টা বাফুফের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ২৪২ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের জার্সিতে হামজাকে দেখে সাহসী হয়েছেন শামিত শোম। কানাডা জাতীয় ফুটবল দলে খেলা এই মিডফিল্ডার আগ্রহ দেখিয়েছেন লাল-সবুজ জার্সি গায়ে জড়ানোর। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বাংলাদেশ ফুটবলের নিচ্ছেন সর্বোচ্চ খোঁজ খবর। 

বাফুফের কাছে পাঁচ বিষয়ে জানতে চেয়েছেন শামিত। জুন উইন্ডোতে কোথায় হবে ম্যাচ? এ জন্য বাংলাদেশ দলের অনুশীলন করবে কোথায়? এই সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকে এই বিষয়টিও বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন কাভালরি এফসির এই ফুটবলার।এ বিষয়ে বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘প্রাথমিকভাবে উনি কিছু তথ্য জানতে চেয়েছেন আমাদের কাছে। যেগুলো আমরা তাকে পাঠিয়ে দিয়েছি। এর বাইরে বল উনার কোর্টে। বন্ধুর মাধ্যমে উনি আমাদের জানিয়েছেন, এপ্রিলের মাঝামাঝি সময় তিনি তার সিদ্ধান্ত জানাবেন। কোচ, ক্লাব এবং পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানাবেন।’

 
বাফুফে খুব করে চাইছে জুন উইন্ডোতে শামিত শোমকে দলে পেতে। তবে কানাডা জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোয় তাকে বাংলাদেশ আসতে হবে ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অ্যাপ্রুভালের মধ্য দিয়ে। এছাড়াও ছাড়পত্র থাকতে হবে কানাডা সকার অ্যাসোসিয়েশনের।
 
ফাহাদ করিম বলেন, ‘ফিফার যে অ্যাপ্রুভাল, সেটা আসলে আমাদের হাতেও না, উনার হাতেও না। এ ব্যাপারে আমি সম্মানিত সভাপতির সঙ্গে কথা বলেছি। উনি বলেছেন সর্বাত্মক চেষ্টা করবেন। এতটুকু বলতে পারি, বাফুফের পক্ষ থেকে প্রশাসনিকভাবে কোনো গাফিলতি হবে না।’
 
আপাতত শামিত শোমের পাসপোর্ট তৈরির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বাফুফে। এ জন্য চাওয়া হয়েছে তার অনুমতি। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ নাগাদ নিজের অবস্থান জানাবেন এডমনটনে জন্ম নেয়া এই ফুটবলার।
 
ফাহাদ করিম এ বিষয়ে বলেন, ‘উনি যদি আমাদের সম্মতি দেন, তাহলে ঈদের পর প্রথম কার্যদিবস থেকে পাসপোর্টের কাজ শুরু করে দিব। উনি যদি কোনো কারণে নাও বলেন, সমস্যা নেই। আমাদের চেষ্টা হলো পাসপোর্টটা হয়ে যাক। ভবিষ্যতে যদি বিবেচনা করেন, সে সুযোগটাও রাখতে চাচ্ছি। আশা রাখছি, এপ্রিলের ১০-১২ তারিখের মধ্যে উনার ফিডব্যাক পেতে পারি।’
 
জুনে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ফাহমেদুলকে খেলানোর বিষয়েও ইতিবাচক অবস্থানে বাফুফে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit