সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সাতক্ষীরায় সেনাবাহিনীর রিং বাঁধ নির্মাণ ও ত্রাণ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছট গ্রামে রিং বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী । একটি পদাতিক ইউনিটের সাথে ইঞ্জিনিয়ারিং ইউনিটের সেনাসদস্য ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে বাঁধ মেরামতের কাজ বাস্তবায়ন করছে। বৃহস্পতিবার আীন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনীর তত্ত্বাবধানে স্থানীয় জনগণ এবং পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় দুই পাশ থেকে রিং বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে। বর্তমানে মোট পাঁচটি বাল্কহেড বাঁধ মেরামতের কাজ করছে। বুধবার ৯৬ মিটার এবং বৃহস্পতিবার পর্যন্ত ২৪০ মিটার জিওটেক্সটাইল ব্যাগ স্থাপন করা হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, বৃহস্পতিবারের মধ্যে ৫০% নির্মাণকাজ সম্পন্ন হতে পারে। 

এছাড়া ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী এদিন যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের পানি বন্দী মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছে। এসময় খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার, সাতক্ষীরা জেলা প্রশাসক এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১০০ ঘটিকায় উল্লেখিত বেড়িবাঁধটির একটি অংশ ভেঙে প্রায় ১৫০ ফুট জায়গা খোলপেটুয়া নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/রাত ১১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit