বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

বিশ্বকাপ বাছাইয়ের চ্যালেঞ্জ নিতে কতটা প্রস্তুত বাংলাদেশ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : ২০১৮ সালে প্রথমবারের মতো নারীদের হাত ধরে বাংলাদেশে এসেছিলো এশিয়ার শ্রেষ্ঠত্ব। এই এক শিরোপা বদলে দেয়া শুরু করে নারীদের ক্রিকেট। তবে কোভিডের পর নানা ইস্যু, পিছিয়ে যায় জ্যোতিরা। এবার আরও একটা মেগা আসরের অপেক্ষায় টাইগ্রেসরা। তবে, তার আগে দিতে হবে বাছাইপর্বের কঠিন পরীক্ষা।

ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে পাকিস্তান যাবে বাংলাদেশের নারীরা। সেখানে উতরাতে হবে থাইল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড বাধা—লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষেও। মিশনটা যে সহজ হবে না ভালো করেই জানেন লাল-সবুজ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। প্রস্তুতিও নিয়েছেন সেভাবে। আর দলের সঙ্গে সহকারী কোচ হিসেবে ডেভিড হেম্পের অন্তর্ভুক্তিকে দেখছেন ইতিবাচকভাবে।

বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘শেষবার যখন আমরা বিশ্বকাপ খেলেছি, তারপর থেকে কিন্তু আমাদের খেলাটা আরও বেড়ে গেছে। এরপর থেকেই কিন্তু আমরা অনেক সম্মান পাচ্ছি। বাংলাদেশের বিশ্বকাপে কোয়ালিফাই করাটা অনেক গুরুত্বপূর্ণ। হেম্প অনেকদিন পাকিস্তানের হেড কোচ ছিলেন। ফলে তিনি সেখানকার কন্ডিশনটাও খুব ভালো করে জানেন। আমার মনে হয়, পাকিস্তানে উনার অভিজ্ঞতাটা আমাদের অনেক বেশি সাহায্য করবে।’

পাকিস্তানের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে চ্যালেঞ্জ নিতে হবে বোলারদের। তবে, ডেভিড হেম্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পনা সাজাচ্ছে লাল-সবুজরা। ইনজুরি থেকে ফেরা মারুফাও এখন শতভাগ ফিট। প্রথম ম্যাচেই তাকে পাওয়ার প্রত্যাশা অধিনায়কের।
জ্যোতি বলেন, ‘সাব-কন্টিনেন্টে যখন খেলি তখন ভালো জায়গায় বল করলেই উইকেট চলে আসে। তবে ওইখানে উইকেট নেয়ার জন্য কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। তো বোলারদের সঙ্গে সেভাবেই কথা হয়েছে যেন আমরা উইকেটের পেছনে না গিয়ে সবাই ইকোনোমিকাল বল করি।
ওকে (মারুফা) প্রিমিয়ার লিগ খেলতে না দেখার কারণ ছিল, বাছাইপর্বে যেন ওকে আমরা ফ্রেশভাবে পাই। কারণ পেস বোলারদের অনেক বেশি নার্সিং করতে হয়। আর যেহেতু ও অনেক তরুণ তাই ওকে ওভারলোড করতে চাইনি।’বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে পাকিস্তানের পথ ধরবে বাংলাদেশ দল। ৫ ও ৭ তারিখ স্কটল্যান্ড-আয়ারল্যান্ড বিপক্ষে খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ। ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্ব শুরু করবে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit