বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প

অভিষেক হয়ে রানিকে পাঠানো মেসেজের কথা ফাঁস করলেন প্রিয়াঙ্কা!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সামি গেয়ারওয়ালের শোতে অংশ নিয়ে অভিষেক, রানির সঙ্গে করা প্রাঙ্ক নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা আরও বলেন, এ প্রাঙ্কের প্রতিশোধও নিয়েছিলাম। রিতেশ আর আমি মিলে অভিষেকের অজান্তেই ওর ফোন কিছু সময়ের জন্য নিই। এরপর ওর ফোন থেকে রানি মুখার্জিকে মেসেজ পাঠাই। লিখি, ‘তোমার কথা খুব মনে পড়ছে। তুমি কোথায়?’এরপরই অভিষেকের ফোন সুইচ অফ করে দিই। একদিন পর মোবাইল খুঁজে পেয়েছিল অভিষেক। সিমির মাধ্যমে জানতে পারি, আমার পাঠানো মেসেজের উত্তর হিসেবে রানি লিখেছে, হাই অভিষেক, তোমার কী কোনো সমস্যা হয়েছে?

সাক্ষাৎকারে পুরনো খুঁনসুটির স্মৃতি মনে করে কিছুটা উচ্ছ্বসিত ছিলেন প্রিয়াঙ্কা। জানান, এখনো রানি জানেন না, ওই মেসেজ অভিষেক নয়, বরং অভিষেকের মোবাইল থেকে প্রিয়াঙ্কা পাঠিয়েছিলেন। পর্দায় অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন জুটির সঙ্গে তুলনা করা হতো অভিষেক ও রানির জুটিকে।

অভিনেত্রী কারিশমা কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর রানির সঙ্গেই প্রেমের গুঞ্জনে নাম জড়ায় অভিষেকের। তবে হঠাৎই বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়কে বিয়ে করেন অভিনেতা। বিয়ের পর অভিষেক ও রানির প্রেমের গুঞ্জনে ভাটা পড়ে। একই সঙ্গে পারিবারিক নানা কারণে ভেঙে যায় তাদের দীর্ঘদিনের বন্ধুত্বের সম্পর্কও। ‘বান্টি অউর বাবলি’, ‘যুবা’র মতো সিনেমায় পর্দায় জুটি গড়েছিলেন অভিষেক ও রানি। 

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৫,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit