বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা? ইরানের প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিল পাকিস্তানের যুদ্ধবিমান বহর যুক্তরাজ্যে এক হাজারেরও বেশি স্কুল বন্ধ হরমুজ প্রণালিতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে ইরান: ট্রাম্প কলকাতায় গুদামের ছাদ ধসে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘চূড়ান্ত চুক্তি’ ছাড়া পরমাণুকেন্দ্রে জাতিসংঘের প্রবেশাধিকার নয়: ইরান মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিরুদ্ধে মামলা করলো আলিবাবা অস্ত্রের মজুত কমছে, উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর সঙ্গে বৈঠকে ট্রাম্প যুক্তরাষ্ট্র চাপ দিলেও লেবানন থেকে সেনা প্রত্যাহার নয়: ইসরায়েল

আরবাজের দ্বিতীয় বার বাবা হওয়ার গুঞ্জন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ২১৫ Time View

বিনোদন ডেস্ক : দ্বিতীয় বিয়ের পর কি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন বলিউড তারকা আরবাজ খান? সোমবার এমনই গুঞ্জনে তোলপাড় বলিউড। সালমান খানের নতুন ছবি ‘সিকান্দর’ সদ্য মুক্তি পেয়েছে। তার ওপরে ওই দিন ঈদ। সন্ধ্যায় তাই জমকালো উদযাপনের আয়োজন করেছিলেন বোন অর্পিতা খান শর্মা। সেখানে স্ত্রী সুরা খানকে নিয়ে হাজির আরবাজ।

ছবিশিকারিদের জন্য আলাদা জায়গার বন্দোবস্ত ছিল। সেখানে আমন্ত্রিত সবাই দাঁড়িয়ে ছবি তুলেছেন। কেবল দাঁড়াননি সালমানের ভাই। ‘পরে দেব’ এ আশ্বাস দিয়ে সস্ত্রীক তড়িঘড়ি ভেতরে ঢুকে গিয়েছেন। সুরাকে রীতিমতো ক্য়ামেরার থেকে আড়াল করেছেন! এ সব দেখেই গুঞ্জন ছড়ায়।

বলিউড বলছে, গুঞ্জন ছড়ানোর আরও একটি কারণ নাকি সুরার পোশাকও। এ দিন তাকে ঢিলেঢালা পোশাকে দেখা গিয়েছে। যা তার গর্ভাবস্থা আড়ালে রাখতে সাহায্য করেছে। তার চেহারাতেও নাকি অন্তঃসত্ত্বা হওয়ার আভাস খুঁজে পেয়েছেন উপস্থিত কিছু ছবিশিকারি।

ব্যস, আরবাজ-সুরার উদযাপনে যোগদানের কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভিডিও আকারে ছড়িয়ে দেন তাঁরা সমাজমাধ্যমে। যা থেকে চর্চা বেড়ে দ্বিগুণ। যদিও খানদান এ বিষয়ে একটি শব্দও খরচ করেননি।

সালমানের বোনের ঈদ পার্টিতে এ দিন দেখা গিয়েছে সস্ত্রীক রীতেশ দেশমুখ, প্রযোজক রমেশ তৌরানি, রবিনা টন্ডন, সস্ত্রীক সোনাক্ষী সিন্‌হা, সোনালি বেন্দ্রে, চাঙ্কি পাণ্ডে, ইউলিয়া ভন্তুর, জ্যাকি শ্রফ-সহ বলিউডের প্রথম সারির তারকাদের।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫০ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit