বিনোদন ডেস্ক : তাক লাগিয়ে দেয়া সেই থেকে ঘড়িটি নিয়ে ব্যাপক চর্চা চলছে ভক্তদের মধ্যে। অযোধ্যার রাম জন্মভূমি এডিশনের স্পেশাল লাক্সারি ওয়াচ এটি, যার পোশাকি নাম ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’। গেরুয়া রঙের এই বিশেষ ঘড়িটিতে রাম ও হনুমানসহ রাম মন্দিরের বিশেষ প্রতীক আছে।
আকর্ষণীয় নকশা ও জটিল কারুকার্যের জন্য ঘড়িটি ফ্যাশনপ্রেমিদের দৃষ্টি আকর্ষণ করেছে। তবে রাম মন্দিরের ডিজাইনে তৈরি ঘড়ি পরায় অনেকে সালমানের সমালোচনাও করছেন।
জানা গেছে, সীমিত সংস্করণের এ ঘড়ির দাম প্রায় ৩৪ লাখ রুপি। সালমানের হাত ধরেই ঘড়িটি লঞ্চ করেছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কোং। বিলাসবহুল ঘড়ির জগতে এই ব্র্যান্ড খুবই পরিচিত নাম।
এই ব্র্যান্ড অনেক সময় সীমিত সংস্করণের ঘড়ি তৈরি করে, যার দাম কখনো কখনো কোটি টাকায় পৌঁছে যায়। হলিউড তারকা, বড় ব্যবসায়ী ও বিভিন্ন অঙ্গনের আন্তর্জাতিক সেলিব্রিটিরা তাদের ক্রেতা।
কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৫০