বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

সৌদি আরব ও কাতারে যাচ্ছেন ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ঘোষণা করেছেন, তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মধ্যপ্রাচ্য সফরে যাবেন, এটি হবে তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প জানান, তিনি সৌদি আরব এবং কাতার সফরের পরিকল্পনা করেছেন এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেও যাত্রাবিরতি করবেন। 

এছাড়াও তিনি উল্লেখ করেন যে এই সফরে অন্য কিছু দেশও অন্তর্ভুক্ত হতে পারে। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য এই সফরের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জানুয়ারিতে ঘোষণা করেন যে, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।

ট্রাম্প জানান, সফরটি পরের মাসে হতে পারে, অথবা একটু দেরিতে। এর আগে তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, ইউক্রেনে শান্তি আলোচনার অংশ হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সৌদি আরবে সাক্ষাৎ করতে পারেন। তবে এই সাক্ষাৎ এই সফরের অংশ কিনা, তা এখনো নিশ্চিত নয়।

ট্রাম্পের প্রথম মেয়াদের প্রথম বিদেশ সফরও ছিল মধ্যপ্রাচ্যে। তিনি ২০১৭ সালের মে মাসে সৌদি আরব এবং ইসরাইল সফর করেন, এরপর ইতালিতে পোপের সঙ্গে সাক্ষাৎ এবং বেলজিয়ামে ন্যাটো সম্মেলনে অংশ নেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit