রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ভেবেছিলাম হিমাচলে ফিরে যাব: ইয়ামি গৌতম অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো-জর্জিনা রদ্রিগেজ, অনুষ্ঠান কোথায়? গভীর রাতে দরজাহীন কুঁড়েঘরে বাঘের হানা, ঘুমের মধ্যেই ছিন্নভিন্ন নারী ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি

ঈদের নামাজ আদায় করতে না পারা ট্রেন চালক বললেন, ‘কর্মই ধর্ম, কর্মেই মুক্তি’

Reporter Name
  • Update Time : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ২৩০ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ‘কর্মই ধর্ম, কর্মেই মুক্তি’- পেশাগত কারণে ঈদের নামাজ আদায় করতে পারিনি। নাড়ির টানে বাড়িতে নিরাপদে পৌঁছে দিতে পেরেছি, অপরিহার্য মানসিক শান্তি পাচ্ছি।  সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন ট্রেন চালজ আব্দুল আউয়াল রানা। সোমবার রাতে তিনি বিজয় এক্সপ্রেস ট্রেন নিয়ে আখাউড়া থেকে চট্টগ্রাম যান। তবে ট্রেন নির্ধারিত সময় থেকে বিলম্বে চলায় চালক নামাজ আদায় করতে পারেননি।
সোমবার সকালে মোবাইল ফোনে কথা হলে আব্দুল আউয়াল বলেন, ‘জামালপুর থেকে ট্রেনটি প্রায় দুই ঘন্টা বিলম্বে ছেড়ে আসে। আখাউড়া থেকে তিনি উঠেন সোয়া তিনটায়। সকাল আটটা ১০ মিনিটে ট্রেনটি চট্টগ্রামে পৌঁছায়। পথিমধ্যে ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় বিলম্ব হয়।’এদিকে ভৈরব-কিশোরগঞ্জ পথে ঈদ স্পেশাল ট্রেনের চালক তৌহিদুল মোরসালিনও ঈদের নামাজ আদায় করতে পারেননি। তবে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দিতে পেরে তিনি সুখ খোঁজে পেয়েছেন বলে ফেসবুকে লিখেছেন।চালক মোরসালিন লিখেছেন, ‘ঈদ মানেই পরস্পরের আনন্দ কে ভাগাভাগি করে নেওয়া নিজের অবশিষ্টাংশটুকু দিয়ে হলেও শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদের জামাত পড়া যাত্রীদের নিরাপদ যাত্রায় নিজের সন্তান কে বাসায় রেখে ডিউটিতে হাজারো প্রানের টানের মাঝে সুখ খোজে নেওয়ার শক্তি রাখি।’

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৫,/সন্ধ্যা ৭:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit