বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

মুক্তিযোদ্ধা সেনাসদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৬৩৫ Time View

ডেস্ক নিউজ : বরিশালের মুলাদীতে মুক্তিযোদ্ধা সেনাসদস্যকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার দুপুর ২টায় চরলক্ষ্মীপুর ফাযিল মাদ্রাসা মাঠে বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের আলী হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী।

এতে অংশ নেন, সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, হিজলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট গানিউম মাহবুব, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইনুসহ ২০জন সেনাসদস্য, মাওলানা সালাহ উদ্দিন কাওসার, আব্দুল কাদের মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

মোদাচ্ছের আলী হাওলাদার উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুস ছত্তার হাওলাদারের ছেলে। তিনি শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit