বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

‘সম্পর্ক আইসক্রিমের মতো’, তামান্নার সঙ্গে বিচ্ছেদের পর বিজয়

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১১ Time View

বিনোদন ডেস্ক : প্রায় দুই বছরের প্রেমের সম্পর্কে ইতি টেনে সম্প্রতি আলাদ হয়েছেন বলিউড ও দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ও অভিনেতা বিজয় ভার্মা। তবে তাদের সম্পর্কে ভাঙন ধরলেও, তারা এক অপরের ভালো বন্ধু হয়ে থাকবেন বলে জানিয়েছেন। তবে এত কিছুর পরও এড়ানো যায়নি চর্চা। দু’জনের বিচ্ছেদের খবর তাদের অনুরাগীদেরও বেশ হতাশ করেছে। কারণ অনুরাগীরা এই জুটিকে খুবই পছন্দ করতেন। 

প্রেমের ভাঙন নিয়ে এত দিন তামান্না বা বিজয়-কাউকেই খুব একটা কথা বলতে দেখা যায়নি। তবে এবার এক সাক্ষাৎকারে বিজয় এ ব্যাপারে মুখ খুলেছেন।  অভিনেতা যেকোনো সম্পর্কের সব দিক গ্রহণ করার কথা বলেছেন। সাক্ষাৎকারে বিজয় সম্পর্কে নিয়ে নানা কথা ও তার মতামত প্রকাশ করেছেন। 

তিনি বলেছেন, ‘আপনি সম্পর্কের কথা বলছেন, তাই না? আমার মনে হয়, আইসক্রিমের মতো সম্পর্ককে উপভোগ করুন, তাহলে আপনি খুব সুখি থাকবেন। এর অর্থ হল, যে ফ্লেভারই আসুক না কেন, তা গ্রহণ করুন এবং তা সঙ্গে নিয়ে এগিয়ে যান।’

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে তামান্না-বিজয়ের ব্রেকআপের খবর প্রকাশ্যে আসে। তবে তারা কেন আলাদা হলেন তা এখানো স্পষ্ট নয়। সম্প্রতি রবিনা ট্যান্ডনের হোলি পার্টিতে তাদের দেখা গেলেও তারা আলাদা আলাদা ভাবে তা উপভোগ করেছেন। বর্তমানে তামান্না এবং বিজয় উভয়েই তাদের কাজ নিয়ে ব্যস্ত।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৫,/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit