সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৫২৭ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : আজ ২৯ মার্চ, ঘটতে চলেছে ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ। এটি একটি আংশিক সূর্যগ্রহণ, যা দেখা যাবে, ইউরোপ, এশিয়া, আফ্রিকা ও উত্তর ও দক্ষিণ আমেরিকার বহু অংশ থেকে। এর ছায়া বিস্তৃত হবে আর্কটিক ও আটলান্টিক মহাসাগর পর্যন্ত।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৫ সালে মোট চারটি গ্রহণ হবে—এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। আজকের গ্রহণটি বছরের প্রথম সূর্যগ্রহণ এবং পরবর্তীটি হবে ২১ সেপ্টেম্বর, যা বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে।

সূর্যগ্রহণের সময়সূচি (বাংলাদেশ সময়) গ্রহণ শুরু দুপুর ২টা ৫০ মিনিট; চূড়ান্ত পর্ব বিকেল ৪টা ৪৭ মিনিট; গ্রহণ শেষ সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। এটি প্রধানত আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগর থেকে দেখা যাবে।

সূর্যগ্রহণ কী?

যখন চাঁদ, সূর্য ও পৃথিবী একই সরল রেখায় আসে এবং চাঁদের ছায়া সূর্যের আলো পৃথিবীতে আসতে বাধা দেয় তখন সেটাকে সূর্যগ্রহণ বলা হয়। এই ছায়া যেখানে পড়ে হয় সেখান থেকে সূর্য দেখা যায় না অথবা সূর্যের একটি বড় অংশ কালো দেখায়।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৫,/দুপুর ১২:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit