বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত দুর্গাপুরের শীর্ষ দুই মাদক ব্যবসায়ী আটক দুর্গাপুরে বিজিবি‘র অভিযানে মাদকসহ ইজিবাইক আটক

শীর্ষে বসে তরেস বললেন, এখন সব ম্যাচই ফাইনাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : জমে উঠেছে শিরোপার যুদ্ধ। এগিয়ে যাওয়া—পিছিয়ে পড়ার খেলাও পেয়েছে নতুন মাত্রা। লা লিগাতে আপাতত এককভাবে শীর্ষে বসেছে বার্সেলোনা। তাদের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে রিয়াল মাদ্রিদ। গত ডিসেম্বরের শেষদিক থেকে অপরাজিত বার্সা এখন আর ভুল করতে চায় না। লিগের বাকি থাকা সব ম্যাচকে তাই ফাইনাল মনে করে বসেছেন ফেররান তরেস। শুক্রবার লিগে ওসাসুনার বিপক্ষে দাপট দেখিয়েছে বার্সা। নিয়েছে মধুর এক প্রতিশোধ। ম্যাচের সময় নিয়ে ঝামেলা এবং আগের ৪-২ ব্যবধানের হারের বদলাও এসেছে দারুণভাবে। বল দখল, গোলে শট এবং আক্রমণ—কোনো বিভাগে পাত্তা পায়নি ওসাসুনা। হারটাও এসেছে বেশ বড়সড়, ৩-০।

বার্সার বিপক্ষে ওসাসুনার রাতটি কেমন গেছে, তার প্রমাণ গোলে শট নেওয়ার পরিসংখ্যান। হ্যান্সি ফ্লিকের শিষ্যদের বিপক্ষে একবারও বল জালমুখে রাখতে পারেনি সফরকারী দল। সেই সুযোগ ভালো করেই নিয়েছে বার্সা। বেশ কিছু তারকাকে বেঞ্চে বসিয়ে রাখলেও জয়টা এসেছে সহজেই। তাতেই রিয়ালকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে বার্সেলোনা। তারা এখন লিগ শিরোপার দিকে তিন পয়েন্ট এগিয়ে। সমান ২৮ ম্যাচ খেলে রিয়ালের পয়েন্ট ৬০ পয়েন্ট। কাতালানের ক্লাবটির সেখানে ৬৩। টেবিলের তিনে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৫৬। ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দিকে ওসাসুনা।

লিগের শীর্ষ দখল করে বার্সা ফরোয়ার্ড তরেস বলেছেন, বার্সার এখন প্রতিটি ম্যাচ ফাইনাল, ‘এখন থেকে প্রতিটি ম্যাচ ফাইনাল। আজকেও আলাদা কিছু ছিল না। আমরা দ্রুত এর সমাধান করলাম এবং ভালোভাবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। তিন পয়েন্ট, আমরা এগিয়ে যাচ্ছি।’ঢাসা সূচিতে বার্সা এখন ম্যাচটি খেলতে চায়নি। চোট শঙ্কার কারণে ক্লাবগুলোও বাগড়া দিয়েছিল। কিন্তু বাধ্য হয়েই খেলতে হয়েছে। ম্যাচে চোটটা এসেছে দানি ওলমোর।

২৭ মিনিটে মাঠ ছেড়েছেন বার্সা তারকা। বিষয়টি মোটেও পছন্দ হয়নি ফ্লিকের। কাতালানের ক্লাবটির কোচ ক্ষোভও উগড়ে দিয়েছেন, ‘যে পরিস্থিতিতে আমাদের ঠেলে দেওয়া হয়েছে, সেটির সেরাটা নিতে পেরেছি। তবে এই ম্যাচটি খেলার সঠিক সময় এটি ছিল না। আন্তর্জাতিক বিরতির ঠিক পরপর, এটা ভালো কিছু ছিল না। তিনটি পয়েন্ট পেয়েছি, তবে এর জন্য চড়া মূল্য দিতে হয়েছে। মোটেও ভালো কিছু নয়।’

লা লিগায় ৩-০ গোলে জয়ে রাতে ওসাসুনার জালে শুরুতেই বল জড়ান তরেস। ১১ মিনিটের পর পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান দানি ওলমো। বিরতির পর আরও এক গোল করে বার্সার জয় নিশ্চিত করেন রবার্ট লেভান্ডোভস্কি। তাতেই আসে শীর্ষ নিশ্চিত করা বড় জয়।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৫,/দুপুর ১২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit