সজিব হোসেন নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নওযোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।
আলোচনা সভায় জেলা মহিলা দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু সপ্না ও লায়লা আরজুবান বারী, সাবেক সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি, নারী নেত্রী ফরিদা পারভিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, সম্পাদক শারমিন শিল্পি, মরিয়ম সেফা, নওগাঁ সদর থানা সভাপতি সাহানা পারভিন লাকি, নওগাঁ পৌর সভাপতি আমেনা বেগম এবং সাধারণ সম্পাদক শারমিন সুলতানা। এছাড়াও জেলার ১৪টি ইউনিটের নারী নেত্রীবৃন্দসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৩