বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি লেখক-শিল্পী ও সংস্কৃতি কর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর  শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে গরম মাড়ে নারীকে ঝলসে দিলেন স্বজনরা ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেতে চরম মূল্য দিতে হয়েছে: রাষ্ট্রপতি এশিয়ান গেমসের ১০ দিন আগে বন্যায় বিপর্যস্ত আইচি-নাগোয়া কিশোরগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো ২শিশুর প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: খন্দকার মারুফ পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁয় পালিত

পাটগ্রামে বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬

জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎​লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎‎‎​লালমনিরহাট প্রতিনিধি : ‎​লালমনিরহাটের পাটগ্রামে নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে জব্দ করা ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং বিজিবি ক্যাম্পে ঢুকে দায়িত্বরত সদস্যদের হুমকি দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় চার বিএনপি নেতাসহ মোট ছয়জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরদিন বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিজিবির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পাটগ্রাম থানা পুলিশ। ‎​আটককৃতরা হলেন, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী মতিউর রহমান, শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।

‎​পুলিশ ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকার ধরলা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে নদী থেকে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করে আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন জওয়ানরা।

‎​ড্রেজার মেশিন আটকের খবর ছড়িয়ে পড়লে বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল স্থানীয় নেতাকর্মী সরাসরি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। এ সময় তারা উগ্র আচরণ করে দায়িত্বরত বিজিবি সদস্যদের ওপর চড়াও হন, অকথ্য ভাষায় হুমকি-ধমকি দেন এবং জোরপূর্বক জব্দকৃত ড্রেজার মেশিনটি ছিনিয়ে নেওয়ার অপচেষ্টা চালান। তাৎক্ষণিকভাবে বিজিবি সদস্যরা কঠোর অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে ঘটনাস্থল থেকেই ওই ছয়জনকে আটক করেন।

‎বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান জানান, বিজিবি ক্যাম্পে চড়াও হয়ে দায়িত্বরত সদস্যদের হুমকি প্রদান এবং সরকারি কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে বিজিবির পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটক ছয়জনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৬,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit