সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

লালমনিরহাটে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৬৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নূরনবী মিয়া (১৯) নামে হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃত নূরনবী কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম উত্তরপাড়া এলাকার মোঃ জামির উদ্দিনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দুপুরে র‍্যাব-১৩, সদর কোম্পানি রংপুরের একটি বিশেষ অভিযানিক দল কালীগঞ্জ উপজেলার হররাম উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় নূরনবী নিজ বাড়িতে অবস্থান করছিল এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

নূরনবী একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ মার্চ ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit