শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলায় ১৭ জনের প্রাণহানি টাইফুন ‘বাভি’ ঘিরে চীন-তাইওয়ানে সর্বোচ্চ সতর্কতা, জাপানেও প্রভাবের শঙ্কা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন নেতানিয়াহুর মেসিকে নতুন রূপে দেখছি, সে পুরো দলকে কাঁধে তুলে নিয়েছে: ইয়াসিন বুনু পিস্তল উপহার দিয়ে ন্যাটো নেতাদের বিপদে ফেললেন এরদোয়ান খামেনির শেষ জানাজায় ইমামতি করলেন ১০১ বছরের আয়াতুল্লাহ হামেদানি ২৪ ঘণ্টায় ১১ বিলিয়ন ব্যারেল তেল সরিয়ে নিল ইরান যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির পরও থমথমে হরমুজ প্রণালি খামেনির শেষ বিদায়ে ইরান-ইরাকে অংশ নেয় ৪ কোটি ৩০ লাখ মানুষ: প্রেস টিভি মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

ট্রেনের ধাক্কায় ২ বাইক আরোহী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৫২১ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার চাঁদপুর বাজারের আবদুর রাজ্জাকের ছেলে মিজানুর রহমান (৩৩) ও একই এলাকার সোলাইমান ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেন আসার আগে রেলক্রসিংয়ে ব্যারিকেড নামানো হয়েছিল। তবে মোটরসাইকেল আরোহী দুজন ব্যারিকেডের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় দ্রুতগতির ট্রেন এসে তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এবং কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।

ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি জিয়াউর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন বেলপুকুর রেলক্রসিংয়ে পৌঁছালে দুর্ঘটনাটি ঘটে। ব্যারিকেড থাকার পরও মোটরসাইকেলটি নিচ দিয়ে প্রবেশ করায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

কিউএনবি/অনিমা/২৭ মার্চ ২০২৫,/দুপুর ১:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit