রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

অসহায় গিয়াসকে জমিসহ পাকা বাড়ি দেবেন তারেক রহমান

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৫১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান— এবার হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। চরম কষ্টে থাকা গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামে।

বুধবার সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন। এ সময় হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাকে নিজের জমিসহ একটি পাকা বাড়ি করে দেওয়ার নিদের্শনা দেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন উদ্যোগের খবর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের কাছে থেকে জেনে আবেগে আপ্লুত হয়ে পড়েন গিয়াস উদ্দিন। তিনি উপস্থিত সাংবাদিকদের নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতার দিবসের দিনে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের কাছে থেকে এমন সহযোগিতা আমার জীবনের বড় পাওয়া।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন ও জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ঢাকা থেকে আজ বুধবার সকালে চট্টগ্রামের চন্দনাইশে আসেন।

এদিকে বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এসময় ব্যারিস্টার মীর হেলাল বলেন, আজকে সত্যিই একটি মনে রাখার মতো দিন। কারণ সুদূর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান চন্দনাইশের এই পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দা অসুস্থ গিয়াস উদ্দিনসহ তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা চট্টগ্রামবাসী বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এসময় ব্যারিস্টার ব্যারিষ্টার মীর হেলালের সঙ্গে ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপি’র নেতা রাজিব জাফর চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপি’র নেতা ফজলু কবির চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন ও সদস্য আল মামুন সাদ্দাম।

প্রসঙ্গত, “চরম দুর্দশায় গিয়াস উদ্দিনের পরিবার” শিরোনামে প্রকাশিত খবরের সূত্র থেকে তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের চন্দনাইশের এই হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের পাশে দাঁড়ালো ‘আমরা বিএনপি পরিবার’।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit