মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটে ঘন ঘন রদবদল প্রসঙ্গে আজমলের তীব্র ক্ষোভ একসঙ্গে সিকৃবি’র ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ

গোমটা মাথায় মুখ ঢেকে আদালতে আওয়ামী লীগ নেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৪৫৮ Time View

ডেস্ক নিউজ : মাথায় হলুদ রঙের কাপড় দিয়ে গোমটা পরিয়ে ও হাতে হাতকড়া লাগিয়ে পুলিশের কড়া নিরাপত্তায় ঢাকা থেকে গ্রেফতার হওয়া বান্দরবান জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশকে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে বান্দরবান জেলা ও দায়রা জজ আদাল‌তের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে তোলা হলে তিনি আসামিকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নেওয়া হয় বান্দরবান সদর হাসপাতালে। পরে আদালতে তোলা হয়।

গত মঙ্গলবার (২৫ মার্চ) ভোরে ঢাকার পুলিশের বিশেষ অভিযানে ঢাকা কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় বহুল আলোচিত ফ্যাসিষ্ট সরকারের দোসর বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাসকে। গ্রেফতারের পর ওইদিন দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) অফিসে নেওয়া হয়।

পরে সেখান থেকে প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে আজ সকালে বান্দরবানে আনা হয় লক্ষ্মীপদকে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, লক্ষ্মীপদ দাসের বিরুদ্ধে নাশকতাসহ ৪ মামলা রয়েছে বান্দরবান থানায়। এছাড়া দুর্নীতি দমন (দুদক) আইনসহ বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে বিভিন্ন স্থানে। গত ৫ আগস্ট গনঅভ্যুত্থানের পর থেকেই পলাতক ছিলেন লক্ষ্মীপদ দাস।

এদিকে তার গ্রেফতারের খবরে বান্দরবান মিষ্টি বিতরণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্যাতিত ভুক্তভোগীদের প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit