বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা আশুলিয়ায় মজুরি বোর্ড গঠনে শ্রমিক দলের আনন্দ র‍্যালী রোকসানা মর্তুজা’র ‘জল ও পাথরের কাব্যঃ অনুভূতি ও মানবিকতার এক কাব্যভুবন হা‌সিনার দেশে ফেরা নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী খাগড়াছড়িতে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করলেন এমপি ওয়াদুদ ভূঁইয়া। ‘রং-হেডেড’ শেখ হাসিনা কী বলছেন তাতে কিছু যায় আসে না আটোয়ারীতে আমন ধান ও চাল সংগ্রহ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ১৬ ডিসেম্বর নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগের ঘটনায় আসিফ মাহমুদের নিন্দা হাসিনার সাবেক উপ-প্রেস সচিবসহ তিনজনকে পুলিশে দিল ছাত্রদল

শ্রমিক নেতা আল-কামরানের ঈদের অগ্রীম শুভেচ্ছা 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১০০ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দেশের শ্রমিক, খেটে খাওয়া মেহনতী ও পেশাজীবি সহ দেশবাসীকে পবিত্র ঈদ-উল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন সাভার ও আশুলিয়া কমিটির সভাপতি আল-কামরান।
শ্রমিক নেতা আল-কামরান বলেন, ঈদের  আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব সকলের সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমবৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি, তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে। ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি। সেই সাথে শিল্প মালিকদের কাছে জোর অনুরোধ করেছি, আপনারা শিল্পাঞ্চলের সকল শ্রমিক ভাই বোনের ঈদ বোনাস ও বেতনসহ সকল ন্যয্য পাওনাদি ঈদের আগেই পরিশোধ করুন। যাতে করে সকল শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ আনন্দ উপভোগ করতে পারেন।
শ্রমিক ভাই বোনসহ সকলের উদ্দেশ্যে শ্রমিক নেতা আল-কামরান বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই ঈদের ছুঁটিতে যারা গ্রামের বাড়ি যাবেন, তারা কেউ তাড়াহুড়ো করবেন না। সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিজ দ্বায়িত্বে বুঝে নিন। পথে অপরিচিত লোকের কোনো কিছু খাবেন না, প্রয়োজনীয় ওষুধপত্র সঙ্গে রাখুন ও দূর্ঘটনা এড়াতে সাবধানে চলাচল করুন।নিরাপদে নির্বিঘ্নে মা-বাবা, পরিবার, পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ শেষে আবার নিরাপদে কর্মস্থলে ফিরে আসবেন এই কামনায় সকলকে আবারও জানাই, পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা, ঈদ মোবারক!

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৫,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit