বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম

আশুলিয়ায় সামাজিক সংগঠন সূর্যকিরণের ঈদ সামগ্রী বিতরণ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৪ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় সূর্যকিরণ নামের একটি আর্থ সামাজিক সংগঠনের নিজস্ব উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার ইয়ারপুরের ইউসুফ মার্কেট এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় ২০০ মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, আলু, পেয়াজ, সাবান, সয়াবিন তেল  ও পোলাউর চাল বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মো: জিল্লুর রহমানের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা মন্ডল, কোষাধ্যক্ষ মো: ইমন সরদার, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো: নূরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য মো: মোস্তফিজুর রহমান লিটন ও মো: কবির হোসেন মন্ডল সহ আরও অনেকে।
এসময় সংগঠনটির সভাপতি জিল্লুর রহমান বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। পথবাসী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ব্যক্তি উদ্যোগে আমরা প্রতি বছরই এমন আয়োজন করে থাকি। আমাদের সংগঠনের মাধ্যমে আমরা গরীব ও অসহায় মানুষদেরকে সহযোগিতা সহ নানা সমাজিক কর্মকান্ড করে থাকি। সমাজের বিত্তবানদের গরীব ও অসহায় মানুষের পাশে থাকার আহবান জানান তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৫,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit