মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

দুর্গাপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৭ Time View

তোবারক হোসেন খোকন ,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরের সুমন মিয়া (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুমন ওই গ্রামের রফিক মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন মিয়া মানসিক প্রতিবন্ধী ছিল।

সোমবার সন্ধ্যায় সুমনকে একা বাসায় রেখে তার বাবা রফিক মিয়া ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য বের হয়। ক্ষেতে পানি দেওয়া শেষে বাসায় ফিরে দেখেন তাঁর ছেলের নিথর দেহ ঘরের আড়ায় ঝুলছে। এ দৃশ্য দেখে সে ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্গাপুর থানার ওসি মো. মাহমুদুল হাসান জানান, সুমনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে । 

কিউএনবি/অনিমা/২৫ মার্চ ২০২৫,/বিকাল ৩:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit