বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

অপূর্ব-ফারিণ জুটিকে নিয়ে বঙ্গ-অমির বাজি এবার রোমান্সে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : অনেক ঘটনার কাজ ‘হাউ সুইট’। যখন এটি নির্মাণের ঘোষণা দেন কাজল আরেফিন অমি তখন প্রশ্ন উঠে তিনি কি তবে তার জনপ্রিয় ‘ব্যাচেলয পয়েন্ট’ নাটকের টিম ভেঙে ফেলছেন। কারণ ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে জুটি হয়েছেন জিউয়াল ফারুক অপূর্ব এবং তাসনিয়া ফারিণ। এরপর এই ফিল্মের শুটিংয়ে ঘটে দুর্ঘটনা।

আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিতে হয়েছে শিল্পীদের। শেষমেষ বলা হয় ওয়েব ফিল্মটি মুক্তি পাবে ভালোবাসা দিবসে। তবে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম বঙ্গ ও অমি জুটির ‘হাউ সুইট’ আসতে চলেছে রোজার ঈদেই। উৎসবেই এ ছবি দিয়ে দর্শক রঙিন করবেন অপূর্ব ও ফারিণ। বঙ্গর সাথে কাজল আরেফিন অমির প্রতিটি প্রজেক্টই দর্শকদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা নিয়ে হাজির হয়। ‘হাউ সুইট’ ও ব্যতিক্রম হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ওয়েবফিল্মটি নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে। তার কারণ এটাও যে, কমেডির জন্য দর্শকনন্দিত অমি এবার কাজ করছেন রোমান্স নিয়ে। অপূর্ব ও ফারিণ জুটিকে একফ্রেমে বন্দি করে রোমান্সের মুন্সিয়ানা তিনি কতোটা দেখাতে পারেন সেটা দেখার আগ্রহ সবার।

অনেক ঘটনার কাজ ‘হাউ সুইট’। যখন এটি নির্মাণের ঘোষণা দেন কাজল আরেফিন অমি তখন প্রশ্ন উঠে তিনি কি তবে তার জনপ্রিয় ‘ব্যাচেলয পয়েন্ট’

এরইমধ্যে পুরোদমে চলছে ‘হাউ সুইটে’র প্রচারণা। দর্শকরা ২৫ টাকায় প্রি-বুক করে হাউ সুইট দেখতে পারবেন। এছাড়াও ৫০ জন দর্শক পাবেন হাউ সুইট এর গ্র্যান্ড প্রিমিয়ারে অংশগ্রহণের সুযোগ, যেখানে তারা কলাকুশলীদের সাথে বসে ওয়েবফিল্মটি দেখতে পারবেন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৫,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit