মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

তামিমের জন্য সবাই দোয়া করবেন: সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। শুরুতে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলেও পরে জানা যায়, অল্প সময়ের মধ্যেই দুইবার হার্ট অ্যাটাক হয়েছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। পড়ে তাকে সাভারের কেপিজে হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার হার্টে রিং পরানো হয়।

অসুস্থ তামিমের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার দীর্ঘদিনের সতীর্থ সাকিব আল হাসান। নিজের ৩৮তম জন্মদিনে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হবে। ওর জন্য দোয়া করবেন সবাই। ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইমটা যেনও পার হয় ভালোভাবে। ইনশাআল্লাহ তামিম সুস্থ হবে।’

এদিকে তামিমের জন্য দোয়া চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তার জাতীয় দলের সতীর্থ পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও।

তাসকিন লিখেছেন, ‘তামিম ইকবাল ভাই, সাভারের বিকেএসপিতে একটি ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি এখন লাইফ সাপোর্টে। এই কঠিন সময়ে সবাই দোয়ায় রাখবেন। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।’মিরাজ লিখেছেন, ‘তামিম ভাইয়ের, আপনার দ্রুত সুস্থ হয়ে ফেরার প্রত্যাশা করি। দ্রুত সুস্থ হওয়ার জন্য আমাদের ভাবনা ও দোয়া আপনার সাথে আছে।’

লিটন দাস লিখেছেন, ‘তামিম ভাই দ্রুত সুস্থ হয়ে উঠুন। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের প্রার্থনা আপনার সঙ্গে আছে।’মাশরাফি লিখেছেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে-ইনশাল্লাহ।’

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit