বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

ঢাবির ‘বিজ্ঞান ইউনিট’-এর ফলাফল প্রকাশিত

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩১৩ Time View

জালাল আহমদ, ঢাবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২৪ মার্চ ২০২৫ সোমবার প্রকাশ করা হয়েছে।

এ বছর ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় ১ লাখ ২০হাজার ৪শ’ ৮৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এই ইউনিটে ৭হাজার ৪ শ’ ৩৭ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে বিজ্ঞান শাখায় ৬ হাজার ৯শ’ ২২ জন, মানবিক শাখায় ৩শ’ ৯৩ জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১শ’ ২২ জন পাস করেছে। পাসের হার ৫.৯৩%। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১হাজার ৮শ’ ৯৬টি। এর মধ্যে বিজ্ঞান শাখার জন্য ১হাজার ৮শ’ ২০টি, মানবিক শাখার জন্য ৫১টি এবং ব্যবসায় শিক্ষা শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইটে জানা যাবে। এছাড়া, টেলিটক, রবি, এয়ারটেল ও বাংলালিংক মোবাইল নম্বর থেকে DU SCI ˂roll no˃ টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS -এ ফলাফল জানা যাবে।

 

কিউএনবি/আয়শা/২৪ মার্চ ২০২৫,/রাত ৯:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit