মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে র‍্যাব-১১-এর অভিযানে অস্ত্র, ককটেল ও কার্তুজ উদ্ধার” ‘সামনে এসে কথা বলো’, নেইমার-ভিনিসিয়ুসদের বললেন ডেনিলসন আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

সুন্দরবনে এখনও ধোঁয়ার কুণ্ডলী, নদীতে ভাটায় পানির সংকট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : ভোলা নদীতে ভাটা থাকায় সুন্দরবনের তেইশের ছিলা-শাপলার বিল এলাকায় নতুন করে লাগা আগুনে এখনো পানি ছিটানো শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস। রোববার (২৩ মার্চ) রাত ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কার্যকর পানি ছিটানো সম্ভব হয়নি, জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু বক্কর জামান।

তিনি বলেন, “এবার যেখানে আগুন লেগেছে, সেখান থেকে পানির উৎস অনেক দূরে। আমরা ৩ কিলোমিটার সরবরাহ পাইপ স্থাপন করেছি। কিন্তু ভাটার সময় ভোলা নদীর পানি প্রায় শুকিয়ে যায়, যার ফলে পানি ছিটানো শুরু করা সম্ভব হয়নি।”

রাত সাড়ে ৮টার পর সুন্দরবনের নতুন করে লাগা আগুনের এলাকায় পানি ছিটানো শুরু হয়েছে বলে দাবি করেছেন সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করিম। তিনি বলেন, “রাত থেকেই আগুন লাগা এলাকায় পানি দেওয়া শুরু হয়েছে। বন বিভাগ গতকালও সারা রাত কাজ করে আগের স্থানের আগুন নিয়ন্ত্রণে এনেছে। আজও কাজ চলছে। ফায়ার সার্ভিস এবং বন বিভাগের স্বেচ্ছাসেবকেরাও আছেন। কিন্তু চ্যালেঞ্জ অনেক বেশি। ভাটার সময় নদীতে পানি থাকে না, এলাকাটাও বেশ দুর্গম। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”

সোমবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ধানসাগর টহল ফাঁড়ির তেইশের ছিলায় আগুন লাগার বিষয়টি ড্রোন ক্যামেরায় দেখতে পায় বন বিভাগ। দুপুর থেকে বন বিভাগ ও স্বেচ্ছাসেবকরা ফায়ার লাইন কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা (এসও) বিপুলেশ্বর দেবনাথ বলেন, “এবারের আগুনের ব্যাপকতা কলমতেজীর তুলনায় বেশি। চারপাশে ফায়ার লাইন কাটা হয়েছে।”

শনিবার সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজী টহল ফাঁড়ির টেপার বিলে আগুন ধরে। ওই আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই রোববার সকালে পাশের তেইশের ছিলা এলাকায় নতুন আগুন ছড়িয়ে পড়ে।

পরপর দুই দিনে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত ২৩ বছরে সুন্দরবনে ২৮ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রতিবারই আগুন লাগার কারণ অনুসন্ধান করা হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/সকাল ১১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit