মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ।

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ১৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, নিরাপত্তা বাহিনী গুলাম খান কল্লে এলাকায় পাক-আফগান সীমান্ত দিয়ে দেশে অনুপ্রবেশের চেষ্টাকালে একদল ‌‘সন্ত্রাসীকে’ শনাক্ত করে।

এরপর সেনাবাহিনী কার্যকরভাবে তাদের অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। তীব্র গুলি বিনিময়ের কারণে সেখানে অন্তত ১৬ জন নিহত হয়েছেন বলেও জানানো হয়।

পাকিস্তান ধারাবাহিকভাবে আফগান সরকারকে তাদের সীমান্তের পাশে কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য অনুরোধ করে আসছে।

বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী তাদের সীমান্ত সুরক্ষিত করতে ও দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এক বিবৃতিতে সন্ত্রাসীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য নিরাপত্তা বাহিনীকে শ্রদ্ধা জানিয়েছেন।

প্রেসিডেন্ট সময়োপযোগী অভিযানের সময় ১৬ জন খারেজিকে হত্যা করার জন্য নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেছেন।

এদিকে পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক দুই হামলায় চার শ্রমিক ও চার পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) এসব হামলার ঘটনা ঘটে। -সূত্র: ডন

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/সকাল ১০:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit