রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

ফেরি সার্ভিস উদ্বোধন, স্বপ্ন পূরণ সন্দ্বীপবাসীর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৩০৮ Time View

ডেস্ক নিউজ : অবশেষে স্বপ্ন পূরণ হলো চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপবাসীর। চট্টগ্রাম-সন্দ্বীপ নৌ-রুটে চালু হয়েছে তাদের দীর্ঘ প্রতীক্ষিত ফেরি সার্ভিস।

সোমবার (২৪ মার্চ) সকালে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন ফেরি সার্ভিস উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতিক ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণাালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

বাঁশবাড়িয়া থেকে ফেরিতে করে উপদেষ্টারা সন্দ্বীপে যাবেন। সেখানে সুধী সমাবেশ করা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

মূল ভূখণ্ড থেকে ১৭ কিলোমিটার অদূরে বিচ্ছিন্ন এক জনপদ সন্দ্বীপ। এতে চরম ভোগান্তিতে পড়তে হতো বাসিন্দাদের। ছোট-বড় নৌযানে জীবনে ঝুঁকি নিয়ে কোনোভাবে সাগর পাড়ি দিয়ে সন্দ্বীপ পৌঁছানো গেলেও ভাটার সময় দীর্ঘ কাঁদা পথ মাড়িয়ে তীরে উঠতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হতো।

প্রায় চার লাখ মানুষ অধ্যুষিত সন্দ্বীপ উপজেলার সাথে চট্টগ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। কিন্তু টেকসই যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে চট্টগ্রাম শহরে যাতায়াতে নিত্য ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হতে হয় সেখানকার বাসিন্দাদের।

এই রুটে যাত্রী বহনকালে ট্রলার ও স্পিড বোট দুর্ঘটনায় বিভিন্ন সময় প্রাণহাণির ঘটনাও ঘটেছে। ফেরি সার্ভিস চালু হওয়ায় সন্দ্বীপবাসীর এই দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে।

ফেরী সার্ভিস চালু হওয়ায় খুশী এলাকাবাসী। এখন তারা সরাসরি বাস ও প্রাইভেট গাড়িতে যাতায়াত করতে পারবেন।

কিউএনবি/অনিমা /২৪ মার্চ ২০২৫,/সকাল ১০:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit