বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় হতাহত আরও শতাধিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, যা মানবিক সংকটকে আরও গভীর করছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৪১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৮ মার্চ থেকে নতুন করে চালানো ইসরাইলি হামলায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। এ সময়ে আহত হয়েছেন ১০০০ জনের বেশি। মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে গত ১৭ মাসে মোট ৫০,০২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা ১,১৩,২৭৪।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ‘এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না’।এ বিষয়টি সামনে এনে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ এই উপত্যকায় প্রকৃত নিহতের সংখ্যা ৬১,৭০০ জনেরও বেশি হতে পারে। কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে। 

এদিকে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন। এই হামলার ফলে সেখানে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় হামাসের শীর্ষ নেতা সালাহ আল-বারদাওয়িল নিহত হয়েছেন। তিনি শনিবার খান ইউনিস শহরে হামলায় প্রাণ হারান বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit