মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

কেন ঘুমাতে পারছেন না দীপিকা, জানালেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৭৮ Time View

বিনোদন ডেস্ক : দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সংসার আলো করে এসেছে তাদের মেয়ে। তবে জানেন কি ‘নিউ মম’ মোটেই তার মেয়ে দুয়ার জন্য রাত জাগেন না। সেই একরত্তি মায়ের রাতের ঘুম মোটেই কেড়ে নেয়নি। তাহলে কে রাত জাগিয়ে রাখে অভিনেত্রীকে, এদিন নিজেই জানালেন সেই কথা।

অনেকেই জানেন যে যাদের বাড়িতে ছোট্ট বাচ্চা থাকে বলা ভালো সদ্যজাত শিশু থাকে তার বাবা মায়ের রাতে ঘুম অনেক সময় তাকে সামলাতে গিয়ে, খাওয়াতে গিয়ে উড়ে যায়। অনেক শিশুরাই ছোটবেলায় রাতে জেগে থাকে। কিন্তু না।

রণবীর কন্যা কিন্তু মোটেই মাকে রাতে জাগিয়ে রাখে না। ভাবছেন তাহলে কে দীপিকার ঘুম কাড়ল? কার নাম করলেন? তাহলে জানাই অভিনেত্রীর এক অভ্যাস দায়ী এটার জন্য। তার এ কাজের জন্যই তিনি রাতে তাড়াতাড়ি ঘুমাবেন বলেও ২টা পর্যন্ত জেগে থাকেন। কিন্তু কী সেই অভ্যাস? আমার আপনার মতোই রিল দেখার অভ্যাস।

এদিন দীপিকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে লেখা ‘আমি রোজ ভাবি ১০টা নাগাদ ঘুমিয়ে পড়ব। কিন্তু রাত ২টায় আমি…’ সেখানেই দেখা যাচ্ছে এক ব্যক্তি রূপালি এবং সোনালি রং মিশাচ্ছেন তুলিতে করে। আর অন্ধকার ঘরে বিছানায় শুয়ে সেটাই দেখছেন এক নারী। প্রসঙ্গত দীপিকা এবং রণবীর ২০২৪ সালেই তাদের সন্তান আসার কথা ঘোষণা করেন। তাদের বিয়ের ছয় বছর পর সন্তান সুখ পান এই তারকা দম্পতি। এখনও পর্যন্ত মেয়ের মুখ না দেখালেও ছবি প্রকাশ্যে এনেছেন রণবীর এবং দীপিকা। জানিয়েছেন তাদের মেয়ের নাম তারা দুয়া রেখেছেন।

দিওয়ালির আমেজে দীপিকা পাড়ুকোন তাদের মেয়ের একটি ছবি ইনস্টাগ্রাম পোস্ট করেন। সেখানে খুদের মুখ দেখা যাচ্ছে না। কেবল পা। পরনে গোলাপি রঙের চুড়িদার। রয়েছে ভর্তি জরির কাজ। এ ছবি পোস্ট করে দীপিকা জানান তারা তাদের মেয়ের নাম রেখেছেন দুয়া। কারণ এবং নামের ব্যাখ্যায় বলেছেন, দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হল প্রার্থনা। আর ও আমাদের সমস্ত প্রার্থনার উত্তীর্ণ আমাদের মন কানায় কানায় ভালোবাসা এবং কৃতজ্ঞতায় ভরে উঠেছে। দীপিকা এবং রণবীর। ৮ সেপ্টেম্বর ২০২৪ সালে ভূমিষ্ট হয়েছে এই একরত্তি।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit