মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত তথ্য দিয়েছিল শেখ হাসিনা উপেক্ষা করেছেন: জয়শঙ্কর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি। কিন্তু ওখানকার অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে করা যাচ্ছে না। 

গতকাল ভারতের সংসদের পরামর্শদাতা কমিটির বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বেশির ভাগ রাজনৈতিক দলের সংসদ সদস্যদের নিয়ে এ কমিটি গঠিত হয়েছে। বৈঠকে কংগ্রেসের মণীশ তেওয়ার, মুকুল ওয়াসনিক, শিবসেনার প্রিয়াঙ্কা চাতুর্বেদই, তামিলনাড়ুর ভাইকোসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী টুইট করে বলেন, বৈঠকে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার নিয়ে আলোচনা হয়েছে। 

সূত্র মারফত জানা যায়, বৈঠকে সংসদ সদস্যরা প্রশ্ন করেন- শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যখন অসন্তোষ দানা বাঁধছিল, এটা কি ভারত সরকার জানত না? জবাবে এস জয়শঙ্কর বলেছেন, ভারত সরকার যথাযথ তথ্য জানিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সেটা উপেক্ষা করেছেন। 

বাংলাদেশে ছাত্রদের নেপথ্যে কারা রয়েছেন এমন প্রশ্নের স্পষ্ট জবাব দেননি। তিনি চীনের দিকে ইশারা করেন। 
তার উত্তরে সংসদ সদস্যরা সন্তুষ্ট হননি। প্রশ্ন ওঠে সীমান্ত নিরাপত্তা নিয়ে। মন্ত্রী বলেন, সীমান্তে অবৈধ কার্যকলাপ রোধে চেষ্টা হচ্ছে। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে হিন্দুসহ সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে। বারবার বাংলাদেশ সরকারকে বলা হয়েছে। আশা করি তারা উপযুক্ত ব্যবস্থা নেবেন।’ 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/রাত ৮:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit