বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা বাস্তবসম্মত

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা অত্যন্ত বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্টের পুত্রবধূ লারা ট্রাম্পের সঙ্গে এক সাক্ষাৎকারে ওয়াল্টজ বলেন,  ‘তিনি (ট্রাম্প) গাজায় ধ্বংসের মৃত্যু দেখছেন।  একজন নির্মাতা (বিল্ডার) হিসেবে  তিনি জানেন, এটি পরিষ্কার করতে বছরের পর বছর সময় লাগবে।  তিনি একটি অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এই সমস্ত কিছুর মাঝে দুই মিলিয়ন মানুষ কীভাবে এক দশক ধরে বাস করে?’

ট্রাম্পের উপদেষ্টা আরও বলেন, যদি ফিলিস্তিনিদের এই প্রস্তাব দেওয়া হয়, তাহলে তাদের গাজা ছেড়ে যাওয়ার সুযোগ নেওয়া উচিত। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেমন বলেছেন, তাদের কি সত্যিই কখনো প্রস্তাব দেওয়া হয়েছে? কে তাদের পরিবারকে অন্য কোথাও ভালো বাসস্থান এবং থাকার জায়গা দিয়ে নিয়ে যাওয়ার সুযোগ নেবে না?’গত মাসে ডোনাল্ড ট্রাম্প গাজা  দখল করে এটিকে পর্যটন কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথা জানান। সেই সঙ্গে তিনি গাজাবাসীকে  অন্যান্য দেশে স্থানান্তরিত করার পরিকল্পনা করছেন বলেও জানান। 

ট্রাম্পের এই প্রস্তাবকে আন্তর্জাতিক সম্প্রদায় জাতিগত নির্মূলের সমতুল্য বলে নিন্দা করেছে। আরব দেশগুলি ট্রাম্পের এই প্রস্তাবের বিরোধিতা করেছে এবং গাজার বাসিন্দাদের স্থানান্তর না করেই পুনর্নির্মাণের পাল্টা প্রস্তাব পেশ করেছে। আরব লীগের পরিকল্পনাটি যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি এবং জার্মানি সমর্থন করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit