বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস নওগাঁর পত্নীতলায় দৈনিক করতোয়ার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিরামপুরে খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালিত অপপ্রচারের অভিযোগে দিনাজপুরে এনসিপি নেতার সংবাদ সম্মেলন॥ এবার ফ্র্যাঞ্চাইজি লিগেও দরজা বন্ধ হয়ে আসছে সাকিবের ২৪ ঘণ্টার আলোচনায় অমিত শাহ, রাহুলের সাফ কথা— স্বরাষ্ট্রমন্ত্রীর লেকচার শুনতে আগ্রহী নই খুলনা বরিশাল চট্টগ্রামসহ ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী আজকের মুদ্রার রেট: ১২ আগস্ট ২০২৬ হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই : সারজিস

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৮৬ Time View

ডেস্ক নিউজ : সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই। সেনাবাহিনীর প্রধানকে সরানোরও কোনো প্রশ্ন কখনো আসেনি। বরং এ নিয়ে ‘গুজব ছড়ানো হচ্ছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ সময় তিনি নির্বাচনের সময় নির্দিষ্ট করার পক্ষেও মত দেন। শনিবার জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, আমরা একটি বিষয় স্পষ্ট করি। আমরা মনে করি যে, সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের ওপর আমাদের সবার আস্থা আছে। এ শ্রদ্ধাবোধ আমাদের সকলেরই আছে। আমরা এটা হারাতেও চাই না। সেনাবাহিনী যে প্রতিষ্ঠানটি, জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকেও আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও যদি বলি, আমরা তাদের প্রতি আমাদের শ্রদ্ধাবোধটি ছিল, এবং আমরা এটা রাখতে চাই। 

তিনি বলেন, আমরা মনে করি অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সময়ে তারা যেমন বাংলাদেশের মানুষের পাশে ছিল, একইভাবে আগামীতে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে। যে একটি ঘটনা সামগ্রিকভাবে আমরা শুনতে পাচ্ছি, আমরা মনে করি বিষয়টি অনেকটি এমন নয়। এখানে জনগণের সঙ্গে কিংবা জাতীয় নাগরিক পার্টির সঙ্গে কিংবা রাজনৈতিক দলগুলো সঙ্গে সরাসরি সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই।

সারজিস বলেন, আমাদের যদি কোনো একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে নিয়ে কোনো একটি প্রশ্ন থাকে, মতামত থাকে আমরা সেটি করবো এবং যৌক্তিক আলোচনা, সমালোচনা হবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যারা অভ্যুত্থানের শক্তি ছিলাম এ বিষয়ে আমরা কখনোই মুখোমুখী দাঁড়াবো না।’

 

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৫,/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit